লালপুরে কৃষকের ৯০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
Why this classification
দুর্বৃত্তরা রাতের আঁধারে কৃষকের ৯০০টি পেঁপে গাছ কেটে ফেলেছে, যা একটি ধ্বংসাত্মক অপরাধমূলক কাজ। ঘটনাটি সাম্প্রতিক এবং বাংলাদেশে ঘটেছে, তাই সহিংসতা ট্র্যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Killed
0
Injured
0
Summary
নাটোরের লালপুরে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কৃষক সুজন আলী ও নাজমুল আলীর প্রায় ৯০০ পেঁপে গাছ কেটে ফেলে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক দাবি করেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
লালপুরে কৃষকের ৯০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
লালপুরে কৃষকের ৯০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা Advertisement লালপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ লালপুরে রাতের আঁধারে কৃষকের প্রায় ৯০০ পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পদ্মা চরের নওসারা সুলতানপুর এলাকায় এ অমানবিক ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক হচ্ছেন-ওই এলাকার মো. নাজিম উদ্দীনের ছেলে সুজন আলী ও নাজমুল আলী। বুধবার সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাগানের প্রায় ৯০০ পেঁপেগাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। ফলসহ কেটে ফেলা গাছগুলো মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। স্থানীয়রা জানান, আর মাত্র কিছুদিন পরই এসব পেঁপে বাজারে বিক্রি করার উপযোগী হয়ে উঠত। তার আগেই দুর্বৃত্তদের এমন কাণ্ড কৃষকের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। স্থানীয় এক কৃষক বলেন, মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে শত্রুতা কেন? যারা এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এ ধরনের ঘটনার শিকার না হন। ক্ষতিগ্রস্ত কৃষকের বড় ভাই রায়হান আলী বলেন, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং বিভিন্ন জায়গা থেকে ধারদেনা করে অন্যের জমি বর্গা নিয়ে এ পেঁপে বাগানটি গড়ে তুলেছিলেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়ে তাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিয়েছে। এতে তারা এখন নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছেন। থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
