একা পেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ফেরিওয়ালাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

AI-classifiedconfidence 92%

Why this classification

Local residents caught a scrap hawker accused of trying to rape an eight-year-old girl in Bandar, Narayanganj, on 26 May 2026 and beat him severely. Police took him to Dhaka Medical College Hospital in critical condition, so this is a specific, recent physical attack.

Reported by:JugantorSingle source
26/05/26•কাবিলের মোড়, ২৩ নং ওয়ার্ড, বন্দর

Killed

0

Injured

1

Summary

নারায়ণগঞ্জের বন্দরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় জনতা ২৬ মে ২০২৬ দুপুরে ২৩ নং ওয়ার্ডের কাবিলের মোড়ে এক ভাঙারি ফেরিওয়ালাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় যুবককে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

স্থানীয় জনতাভাঙারি ফেরিওয়ালা (নাম অজ্ঞাত)বন্দর থানার এসআই আরিফ তালুকদার

Tags

LynchingRape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 26/05/26open original ↗

একা পেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ফেরিওয়ালাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

একা পেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ফেরিওয়ালাকে পিটিয়ে পুলিশে সোপর্দ Advertisement বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:২০ পিএম নারায়ণগঞ্জের বন্দরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ২৩নং ওয়ার্ড বন্দরের কাবিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তিনি ভাঙারি ফেরিওয়ালা বলে এলাকাবাসী জানান। স্থানীয়রা জানান, দুপুরে কাবিলের মোড় এলাকায় আট বছরের ওই শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ফেরি করে ভাঙারি ক্রেতা ওই যুবক। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বন্দর থানার এসআই আরিফ তালুকদার জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কাবিলের মোড় এলাকায় উপস্থিত হয়। সেখান থেকে গণপিটুনিতে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। তিনি জানান, উদ্ধারের পর যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।