ধান শুকানো নিয়ে দুই ভাইয়ের মারামারি, চাচার কিরিচের কোপে প্রাণ গেল ভাতিজার

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as criminal violence in Chattogram. Parties reported: Bashir Ahmed Family, Nasir Uddin Family. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.

Reported by:Prothom AloAjker PatrikaCorroborated · 2 sources
12/05/26•Bailgaon Madhabipara, Sadhanpur Union

Killed

1

Injured

0

Summary

চট্টগ্রামের বাঁশখালীতে রাস্তায় ধান শুকানো নিয়ে তর্কের জেরে চাচার কোপে মোহাম্মদ হাসান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। ১২ মে ২০২৬ তারিখে এই হামলার ঘটনা ঘটে এবং ১৩ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

89% · severity 8

Parties involved

Bashir Ahmed FamilyNasir Uddin Family

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 12/05/26open original ↗

মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে জুয়েলারির দোকানে ঢুকে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার পৌর এলাকার বিবিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। আটক নারীর নাম সালমা আকতার। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হাটহাজারী উপজেলা সদরে ভাড়া বাসায় থাকেন বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার বেলা ২টার দিকে বিবিরহাট এলাকার নিউ টুনটু জুয়েলার্সে বোরকা পরিহিত ওই নারী ক্রেতা পরিচয়ে দোকানে ঢোকেন। কর্মচারীদের বিভিন্ন ধরনের সোনার হার, চুড়ি ও কানের দুল দেখাতে বলেন। একপর্যায়ে গয়না বের করলে তিনি বোরকার পকেট থেকে মরিচের গুঁড়া নিয়ে দোকানের তিন কর্মচারীর চোখে ছিটিয়ে দেন। এ সময় প্রায় সাড়ে তিন ভরি ওজনের গয়না নিয়ে পালানোর চেষ্টা করেন ওই নারী। তবে চোখে জ্বালা নিয়ে হিমশিম খেলেও কর্মচারীরা তাঁকে দোকান থেকে বের হতে দেননি। এক কর্মচারী কৌশলে তাঁর হাত চেপে ধরলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে থানায় নিয়ে যায়। দোকানের মালিক সুমন ধর বলেন, মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কর্মচারীদের তৎপরতায় সব গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান বলেন, ওই নারীর বিরুদ্ধে আগের দিনও উপজেলার আরেকটি জুয়েলারি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে। তাঁকে থানার হাজতে রাখা হয়েছে। মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Source 2: Prothom Alo · 13/05/26open original ↗

ধান শুকানো নিয়ে দুই ভাইয়ের মারামারি, চাচার কিরিচের কোপে প্রাণ গেল ভাতিজার

নিহত মোহাম্মদ হাসান (৩২)ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত বাড়ির পাশে সড়কে ধান শুকাতে দিয়েছিলেন এক গৃহিণী। মানুষের হাঁটাচলায় কষ্ট হচ্ছে অভিযোগ তুলে প্রথমে ওই এলাকার একজনের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। এরপর এ তর্কাতর্কিতে দুই পক্ষে অবস্থান নেন দুই ভাই। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি বাঁধে। পরে এক ভাইয়ের কিরিচের কোপে আরেক ভাইয়ের ছেলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও মাধবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাসান (৩২)। তিনি একই এলাকার বশির আহমদের (৫৫) ছেলে। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত চাচার নাম নাছির উদ্দিন (৫৯)। গতকাল তাঁর সঙ্গে তাঁর ভাই বশির আহমদের কথা-কাটাকাটি থেকে মারামারি হয়। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বশির আহমদ ও তাঁর ভাই নাছির উদ্দিনের মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে একাধিক সালিসি বৈঠক ও মামলাও হয়েছে। তবে সমাধান হয়নি। সর্বশেষ অন্য দুই ব্যক্তির তর্কাতর্কিতে নিজেরা যুক্ত হয়ে মারামারি থেকে খুনের ঘটনা ঘটল। ঘটনার পর থেকেই দুই পরিবারের লোকজন পলাতক রয়েছেন। জানতে চাইলে সাধনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম সালাহউদ্দিন কামাল বলেন, ‘ঘটনার পর সকালে আমরা ঘটনাস্থলে যাই। ওই সময় কোনো ঘরে কেউ ছিল না। পারিবারিক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে।’ বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘রাস্তায় ধান শুকানো নিয়ে প্রতিবেশীদের তর্কাতর্কিতে গিয়ে দুই ভাই ও তাঁদের পরিবারের লোকজন জড়িয়ে পড়েন। একপর্যায়ে মারামারি হলে একজনের মৃত্যু হয়। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন চট্টগ্রামঅপরাধখুনবাঁশখালীচট্টগ্রাম বিভাগহত্যা