লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
Why this classification
This is a single, specific incident reported as having occurred on the night of 30 May, within the last 14 days. A National Citizen Party affiliate and his brothers allegedly attacked a Jubo Dal (BNP youth wing) leader and witnesses, tried to strangle the complainant, and damaged a house. Because the attack involved physical assault, it qualifies as violence, and the article is not merely a court or statement report.
Killed
0
Injured
0
Summary
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে ৩০ মে রাতে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের কারণ জানতে চাওয়ায় জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন শ্রমিকশক্তির সংগঠক আনোয়ার হোসেন ও তার ভাইয়েরা যুবদল নেতা রুহুল আমিনসহ সাক্ষীদের ওপর হামলা চালান এবং বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। ঘটনার রাতেই স্থানীয়রা আনোয়ারকে মারধর করে পুলিশে সোপর্দ করে, এবং তার ঘরেও হামলা ও ভাঙচুর হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: NCP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
লক্ষ্মীপুরে শ্রমিকশক্তির নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের ঘটনায় দায়ের করা মামলায় লক্ষ্মীপুরে গ্রেপ্তার শ্রমিকশক্তির নেতা আনোয়ার হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি তার ভাই এনসিপিকর্মী ইমাম হোসেনকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল হক এ নির্দেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এতে দণ্ডবিধি ও সাইবার সুরক্ষা আইনে দায়েরকৃত মামলার প্রধান আসামি আনোয়ারকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি ইমামকে পাসপোর্ট জমা দেওয়া শর্তে জামিন দেওয়া হয়েছে। অভিযুক্ত আনোয়ার জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ও রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মামলার বাদী রুহুল আমিন সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চরবগা গ্রামের শফিক আহম্মদের ছেলে। মামলা ও স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলে আনোয়ার ফেসবুক আইডিতে প্রচার করে। তার ফেসবুক আইডিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তা পায়ের তলায় দিয়ে ছবি তুলে প্রচার করা হয়। এসব ঘটনায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঈদ উপলক্ষ্যে আনোয়ার তার রায়পুরের সোনাপুর এলাকার গ্রামের বাড়িতে আসেন। ৩০ মে রাতে ফেসবুকে প্রচারিত কুরুচিপূর্ণ ঘটনার কারণ জানতে চাইলে আনোয়ারসহ অভিযুক্তরা যুবদল নেতা রুহুল আমিনসহ সাক্ষীদের ওপর হামলা করেন। একপর্যায়ে বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। ওই রাতেই স্থানীয় লোকজন তাকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন ৩১ মে দুপুরে রুহুল আমিন বাদী হয়ে সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে রায়পুর থানায় মামলা করেন। এতে আনোয়ারসহ তার তিন ভাইয়ের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়। ঘটনার সময় আনোয়ারের ঘরে হামলা ও ভাঙচুর করা হয়। হাসান মাহমুদ শাকিল/আরএআর
এনসিপি নেতাকে গণপিটুনি
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ এনসিপি নেতাকে গণপিটুনি Advertisement রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৪:০২ পিএম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে হত্যার হুমকিসহ বিভিন্ন সময়ে বিতর্কিত ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে রায়পুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। রোববার (৩১ মে) দুপুরে সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের শফিক আহমেদের ছেলে রুহুল আমিন (৪৯) বাদী হয়ে আনোয়ার হোসেনসহ একই এলাকার চারজনকে আসামি করে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে শনিবার (৩০ মে) রাত ৮টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন (৩৮) রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসাবাড়ী বাজার এলাকায় ক্ষুব্ধ জনতা আনোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় আহত আনোয়ারকে বলতে শোনা যায়, ‘রায়পুরের এমপি আবুল খায়ের ভূঁইয়ার গুন্ডাবাহিনী আমার ওপর হামলা করেছে। আপনারা সবাই দেখছেন। এর বিচার হতে হবে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আনোয়ার হোসেন একসময় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) স্থানীয় প্রভাবশালী কর্মী ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এনসিপিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে আনোয়ার হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আনোয়ার নিজেকে এনসিপির নেতা হিসেবে পরিচয় দেন। খবর পেয়ে আমরা তাকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। রুহুল আমিন নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেছেন। মামলাটি রেকর্ড করার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
