শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
Why this classification
A crowd of more than 100 people vandalised and set fire to a restaurant in Gaibandha on 24 June 2026, after a child was allegedly sexually assaulted there. Police also had to rescue the accused employee from the crowd, so this is a concrete, recent violent incident.
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ২৪ জুন (বুধবার) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন 'জাফলং রেস্টুরেন্টে' ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর শতাধিক বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে হোটেলটিতে আগুন দেয়। পুলিশ অভিযুক্ত কর্মচারী আমির উদ্দিনকে জনতার হাত থেকে উদ্ধার করে এবং ঘটনাটি তদন্ত করছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
গাইবান্ধায় একটি হোটেলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই হোটেলটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেখান থেকে আমির উদ্দিন নামের অভিযুক্ত এক কর্মচারীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪) দুপুরে সদর উপজেলর খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ-সংলগ্ন (বাধ সংলগ্ন নদীর তীর) অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’ এ ঘটনা ঘটে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বিষয়টি ঢাকাপোস্টকে নিশ্চিত করেছেন। পুলিশ হেফাজতে থাকা অভিযুক্ত আমির উদ্দিন (৪০) সদর উপজেলার দাঁড়িয়াপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি ‘জাফলং রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকেই ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছিল। বুধবার দুপুরে স্থানীয় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে ওই হোটেলটির এক কর্মচারী। বিষয়টি জানতে পেরে শতাধিক স্থানীয় বিক্ষুদ্ধ জনতা ওই হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয়। অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছয়-সাত বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হোটেলটি আগুনে পুড়িয়ে দেয়। এ সময় আমির উদ্দিন নামের এক কর্মচারীকে পুলিশ জনতার হাত থেকে উদ্ধার করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। যদি তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের অন্যান্য অভিযোগের বিষয়গুলোও ক্ষতিয়ে দেখছে পুলিশ। গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) রিফাত আল মামুন ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় লোকজন খবর দিলে আমরা তাৎক্ষণিক রওনা হই। কিন্তু উত্তেজিত জনতার বাধায় আমরা পৌঁছাতে পারিনি। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে। মাসুম বিল্লাহ/এএমকে
