মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

AI-classifiedconfidence 95%

Why this classification

A 19-year-old man allegedly stabbed his aunt, Sathi Akter (28), in the neck with a sharp weapon during a family argument on the night of 24 May 2026 in Katigram, Manikganj, and she died on the spot. This is a concrete, recent killing, so it qualifies as violence.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
24/05/26•Katigram area, Sadar Upazila

Killed

1

Injured

0

Summary

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় পারিবারিক কলহের জেরে ভাগনে রিপন মিয়া ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূ সাথী আক্তারের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ অভিযুক্ত রিপন মিয়াকে আটক করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Sathi Akter (28), victim, wife of expatriate Shukur AliRipon Mia (19), accused, nephew of the victimAtar Rahman Ata, father of the accusedMd. Ikram Hossain, Officer-in-Charge, Manikganj Sadar Thana

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 25/05/26open original ↗

মামিকে হত্যার পর মরদেহের পাশে বসে ছিলেন ভাগনে

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাগনে রিপন মিয়াকে (১৯) আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং শুকুর আলীর আপন ভাগনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথী আক্তারের গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায় এবং পুলিশ অভিযুক্ত রিপন মিয়াকে আটক করে। স্থানীয়দের দাবি, গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি নিহতের মরদেহের পাশে একই কক্ষে অবস্থান করছিলেন। মানিকগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। আরএআর

Source 2: Jugantor · 25/05/26open original ↗

কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা Advertisement যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:৪১ এএম প্রতীকী ছবি মানিকগঞ্জে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ভাগিনা রিপন মিয়ার বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর রক্তাক্ত লাশের পাশেই ধারালো অস্ত্র হাতে কক্ষের দরজা বন্ধ করে অবস্থান নেয় অভিযুক্ত রিপন, যা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার কাটিগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার উপজেলার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (১৯) শুকুর আলীর ভাগিনা এবং একই এলাকার আতাউর রহমান আতার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়ির ভেতরে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় এলোপাতাড়ি কোপ দেন। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মারা যান সাথী আক্তার।  ঘটনার পর অভিযুক্ত রিপন নিহতের লাশের পাশেই অস্ত্র হাতে অবস্থান নেয় এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। লাশ উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।