টঙ্গীতে কৃষক দল সভাপতিকে পেটাল যুবদল নেতা

AI-classifiedconfidence 90%

Why this classification

A group of 10-15 men, led by a local Jubo Dal leader, attacked the Krishak Dal president of Tongi West thana with local weapons after he objected to extortion and drug dealing at a ferry ghat. He was seriously injured and remains in hospital, so this is a concrete, recent physical attack within Bangladesh.

Reported by:JugantorSingle source
25/03/26•পরাণ মণ্ডলের টেক খেয়াঘাট, টঙ্গী

Killed

0

Injured

1

Summary

গাজীপুরের টঙ্গীতে ২০২৬ সালের ২৫ মার্চ (বুধবার) আসরের নামাজের পর পরাণ মণ্ডলের টেক খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবারের প্রতিবাদ করায় যুবদল নেতা মমিন চিশতির নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি আব্বাস আলীকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

মমিন চিশতি (স্থানীয় যুবদল নেতা)আব্বাস আলী (টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি, আহত)আরিফুর রহমান (টঙ্গী পশ্চিম থানার ওসি)

Tags

ExtortionDrug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 26/03/26open original ↗

টঙ্গীতে কৃষক দল সভাপতিকে পেটাল যুবদল নেতা

মাদক-চাঁদাবাজির বিরোধিতা টঙ্গীতে কৃষক দল সভাপতিকে পেটাল যুবদল নেতা Advertisement টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ টঙ্গীতে খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার বন্ধ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন টঙ্গী পশ্চিম থানা কৃষক দলের সভাপতি আব্বাস আলী। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহত আব্বাস আলী টঙ্গী পশ্চিম থানাধীন পরাণ মণ্ডলের টেকের মৃত সহর আলীর ছেলে। আহত আব্বাস আলী বলেন, দীর্ঘদিন ধরে পরাণ মণ্ডলের টেক এলাকায় খেয়াঘাটে চাঁদাবাজি ও মাদক কারবার করছিল একদল দুষ্কৃতিকারী। চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন তিনি। বুধবার আসরের নামাজের পর স্থানীয় নামধারী যুবদল নেতা মমিন চিশতির নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি ডান হাত, বুক, পিঠে ও দুই পায়ে গুরুতর আঘাত পান। স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।