খুলনায় ভাঙারি ব্যবসায়ী গুলিবিদ্ধ

AI-classifiedconfidence 95%

Why this classification

এটি বাংলাদেশে সংঘটিত একটি সাম্প্রতিক সহিংস ঘটনা এবং ট্র্যাকারের সংজ্ঞা অনুযায়ী বৈধ; তবে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা না থাকায় এটি রাজনৈতিক সহিংসতা নয়, বরং চাঁদা-সংক্রান্ত অপরাধমূলক সহিংসতা হিসেবে চিহ্নিত হয়েছে।

Reported by:Dhaka PostSamakalCorroborated · 2 sources
28/06/26•গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ২৮ জুন রাত ১০টার দিকে খুলনা নগরের গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে দুর্বৃত্তরা ভাঙারি ব্যবসায়ী রফিকুল ইসলামকে (৩৫) গুলি করে গুরুতর আহত করে। পরিবারের অভিযোগ, তিন দিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়; টাকা না দেওয়ায় তাকে গুলি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

রফিকুল ইসলাম (আহত ভাঙারি ব্যবসায়ী)মো. রফিকুল ইসলাম (সোনাডাঙ্গা থানার ওসি)

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 29/06/26open original ↗

খুলনায় চাঁদা না‌ দেওয়ায় ভাঙারি ব্যবসায়ীকে গুলি

খুলনায় চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ীকে গুলি খুলনা ব্যুরো প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০১:০৬ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ০২:০১ চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী রফিকুল ইসলাম মানিক নগরীর এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তুম মাঝির ছেলে। খুলনার সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে মানিকের ভাঙারি ব্যবসা রয়েছে। সম্প্রতি এক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করেছিল। বিষয়টি তিনি পুলিশকে জানাননি। আজ রাতে মানিক দোকানের সামনে বসেছিলেন। দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মানিকের পেটের বাম পাশে গুলি লাগে। তিনি জানান, ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করা চলছে।

Source 2: Dhaka Post · 29/06/26open original ↗

খুলনায় ভাঙারি ব্যবসায়ী গুলিবিদ্ধ

খুলনা নগরের গল্লামারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দাবিকৃত চাঁদা না দেওয়া এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রস্তুম মাঝির ছেলে। গুলিবিদ্ধ ওই ভাঙারি ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, গত তিন দিন ধরে হুমকি দিচ্ছে ৫ লাখ টাকার জন্য। টাকা না দেওয়ায় তাকে গুলি করা হয়। সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, গল্লামারী আইডিয়াল নার্সিং হোমের সামনে তার ভাঙারি ব্যবসা রয়েছে। রাতে তিনি সেখানে অবস্থান করছিলেন। এর আগে এক সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। সেই দাবিকৃত টাকা দিতে না পারায় তাকে গুলি করা হয় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। মোহাম্মদ মিলন/আরকে