শিবপুরে জমিজমার বিরোধে শিক্ষকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, ভাঙচুর-অগ্নিসংযোগ
Why this classification
This incident was classified as criminal violence in Narsingdi. Parties reported: Swapan Mogol, Kiran Mogol, Angry Villagers. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.
Killed
0
Injured
1
Summary
নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এক শিক্ষককে কুপিয়ে আহত করার পর তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। বর্তমানে আহত শিক্ষক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 6
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষ
নরসিংদীর শিবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোলাকান্দা মোগলবাড়িতে এ ঘটনা ঘটে। আহত আবু ছাঈদ মোগল মোলাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি শিবপুরের শ্বাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। আবু ছাঈদের মেয়ে রোকেয়া লিপি বলেন, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে তিনি ওই জমিতে গেলে স্বপন মোগল এসে বাধা দেন এবং তাকে মারধর করেন। লিপির চিৎকারে তার বাবা ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে আবু ছাঈদের দুই পায়ের রগ কেটে ফেলে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এদিকে শুক্রবার রাতে আবু ছাঈদ চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী স্বপন মোগল ও কিরণ মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, আহতের স্বজনরা থানায় অভিযোগ করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিবপুরে জমিজমার বিরোধে শিক্ষকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, ভাঙচুর-অগ্নিসংযোগ
শিবপুরে জমিজমার বিরোধে হামলায় একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে অভিযুক্তের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামেছবি: সংগৃহীত নরসিংদীর শিবপুর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তির বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের মোগলবাড়িতে এ ঘটনা ঘটে। আহত স্কুলশিক্ষকের নাম আবু ছাঈদ মোগল (৭০)। তিনি মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে এবং শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী স্বপন মোগলের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। গত বৃহস্পতিবার সকালে আবু ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি ওই জমিতে গেলে স্বপন মোগল বাধা দেন এবং তাঁকে মারধর করেন। তাঁর চিৎকারে আবু ছাঈদ মোগল ঘটনাস্থলে ছুটে যান। এ সময় উত্তেজিত স্বপন মোগল ও তাঁর ছোট ভাই কিরণ মোগল দা দিয়ে কুপিয়ে সাঈদের দুই পায়ের রগ কেটে দেন। স্থানীয় লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত দুজন পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় ছাঈদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাঈদ মোগলের মারা যাওয়ার গুজব এলাকায় ছড়িয়ে পড়ে। এতে এলাকার ক্ষুব্ধ লোকজন ও স্বজনেরা স্বপন ও কিরণের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় বাড়ির তিনটি ঘরের সব আসবাব ভাঙচুর ও তছনছ করা হয়। পরে সেই আসবাব বাড়ির উঠানে জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি বলেন, ‘আমার বয়স্ক বাবাকে যারা কুপিয়ে আহত করেছে, তাদের বিচার চাই আমি।’ শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, জমিজমা–সংক্রান্ত বিরোধে কুপিয়ে আহত করার জেরে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আবু ছাঈদ মোগলের স্বজনরা থানায় অভিযোগ দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ঢাকা বিভাগহামলাভাঙচুরশিবপুরনরসিংদী
