বরিশালে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

AI-classifiedconfidence 90%

Why this classification

This was a real, recent physical attack in Barishal: 20 to 25 people with rods, pipes and sharp weapons vandalised a bus and beat its driver, and students and bus workers then fought at the terminal. Two people, the driver and a student, were hospitalised, and no deaths were reported.

Reported by:JugantorSingle source
08/05/26•নথুল্লাবাদ বাস টার্মিনাল (বরিশাল কেন্দ্রীয়)

Killed

0

Injured

2

Summary

২০২৬ সালের ৮ মে (শুক্রবার) রাতে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। রড, পাইপ ও ধারালো অস্ত্রধারী ২০-২৫ জন ব্যক্তি বিএমএফ পরিবহণের বাস ভাঙচুর করে এবং চালককে পিটিয়ে আহত করে, এরপর ছাত্র ও শ্রমিকদের মধ্যে মারামারি হয়; শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল ও চালক রাজা মল্লিক হাসপাতালে ভর্তি আছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রাজা মল্লিক (বিএমএফ পরিবহণের চালক)কাওসার হোসেন শাকিল (বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী)মোশাররফ হোসেন (বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি)রড, পাইপ ও ধারালো অস্ত্রধারী ২০-২৫ জন ব্যক্তি

Affected infrastructure

বিএমএফ পরিবহণের বাস

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/05/26open original ↗

বরিশালে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

বরিশালে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ Advertisement বরিশাল ব্যুরো প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর শান্ত পরিবেশে ফিরেছে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল। শুক্রবার রাতে বিএমএফ পরিবহণের বাস ভাঙচুরের পর সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এরপর থেকেই টার্মিনাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বরিশাল বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী কাওসার হোসেন শাকিল ও বিএমএফ পরিবহণের চালক রাজা মল্লিক বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ভাঙচুর হওয়া বাসের চালক রাজা মল্লিক জানান, উজিরপুরের ইচলাদী পাম্প থেকে তেল নেওয়ার পর বাস বের করার সময় বাসের সামনে কানে হেডফোন দিয়ে কথা বলছিলেন শাকিল নামের একজন ছাত্র। জানালা থেকে চিৎকার করে তাকে সরতে বললেও সে বাসের সামনে থেকে না সরলে হর্ন দেওয়া হয়। এ নিয়ে সে আমাদের সঙ্গে তর্কাতর্কি করে। আমার বাস নিয়ে মুকুন্দ দাস কালী বাড়ির সামনে পৌঁছলে রড, পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জন ব্যক্তি বাসের মধ্যে উঠে। এরপর আমাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে পুরো বাসটি ভাঙচুর করে এই সন্ত্রাসীরা। এদিকে এ ঘটনার পর বাস টার্মিনালে শ্রমিক ও ছাত্রদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। এখন টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক।