তারাগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার
Why this classification
This incident was classified as criminal violence in Rangpur. Parties reported: Unknown. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.
Killed
1
Injured
0
Summary
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে তিস্তা সেচ ক্যানেলের ধার থেকে একটি মাথার খুলি ও পচে যাওয়া কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর সেখানে মরদেহ ফেলে রাখা হয়েছিল।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 7
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
তারাগঞ্জে শিশুধর্ষণ ও হত্যা সন্দেহে যুবক আটক
তারাগঞ্জে শিশুধর্ষণ ও হত্যা সন্দেহে যুবক আটক Advertisement তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ তারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা (৯) ধর্ষণ ও হত্যা মামলায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তারাগঞ্জ থানার পুলিশ ও রংপুরের ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার ভীমপুর কোরানিপাড়ার নিজ বাড়ি থেকে মুজাহিদ ইসলাম নামে যুবককে আটক করেছে। এর আগে ধর্ষণের শিকার শিশুটি শুক্রবার দুপুরের দিকে অন্য সঙ্গীদের সঙ্গে খেলাধুলা করার একপর্যায়ে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকজন গ্রামে খোঁজাখুঁজি করার পর না পেয়ে এলাকায় মাইকিং করে। পরদিন দুপুরের দিকে স্থানীয় একজন ভুট্টাখেতে কাজ করতে যাওয়ার সময় ভীমপুর কোরানিপাড়া এলাকার ডালিযা সেচ ক্যালেনের পাশের একটি পাটখেতে শিশুটির লাশ দেখতে পায়। ধর্ষণ ও হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুজাহিদকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে।
তারাগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার
মরদেহপ্রতীকী ছবি রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেলের ধারে মাথার খুলি ও পচে যাওয়া একটি মানুষের মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে সেচ ক্যানেলের পাশের জমিতে কাজ করতে যান কয়েকজন কৃষক। এ সময় দুর্গন্ধ পেয়ে তাঁরা ক্যানেলের ধারে এগিয়ে যান। সেখানে প্রথমে একটি মাথার খুলি দেখতে পান। পরে পাশের ঝোপঝাড়ে মরদেহের কঙ্কাল পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানানো হলে তারাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় করেন। স্থানীয় লোকজনের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি সেচ ক্যানেলের ধারে ফেলে রাখা হয়ে থাকতে পারে। মরদেহের মাথার খুলির আশপাশের ঘাসে রক্তের মতো লালচে দাগ দেখা গেছে বলেও দাবি করেছেন স্থানীয় লোকজন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলি ও শরীরের কয়েকটি অংশে বিভক্ত কঙ্কাল উদ্ধার করেছে। ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন রংপুরমরদেহ উদ্ধারতারাগঞ্জরংপুর বিভাগতিস্তা ব্যারাজ
