নাটোরে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, আহত ছেলে
Why this classification
This is a valid, recent incident in Natore where six or seven rivals attacked a father and son with knives and other local weapons, killing the father and seriously injuring the son. Because the article reports a specific, concrete violent attack with a death, it qualifies as violence.
Killed
1
Injured
1
Summary
নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকার কদমতলী মোড়ে ২০২৬ সালের ১৬ মার্চ (সোমবার) রাত সাড়ে ১১টার দিকে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ৬/৭ জন দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তাঁর ছেলে কাউছার মাহমুদের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ রাজশাহীতে নেওয়ার পথে মারা যান, আর ছেলে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নাটোরে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, আহত ছেলে
নাটোরে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, আহত ছেলে মরদেহ- প্রতীকী ছবি নাটোর সংবাদদাতা প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ১২:৫৭ নাটোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক ব্যক্তি নিহত এবং তার ছেলে কাউসার মাহমুদ (২৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় কদমতলী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে। স্থানীয় লিটন হোসেন জানায়, কয়েকদিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষ আলামিন, হামজা ও রহিমের সঙ্গে আবুল কালাম আজাদের ছেলে কাউছার মাহমুদের বাগবিতণ্ডা হয়। এরই জেরে সোমবার গভীর রাতে প্রতিপক্ষের ৬/৭ জন দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউছার মাহমুদের ওপর হামলা চালায়। এসময় তাদের ছুরিকাঘাতে বাবা আবুল কালাম আজাদ ও ছেলে কাউছার মাহমুদ গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহী তালাইমারী এলাকায় বাবার মৃত্যু হয়। আর ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
