শহীদ জিয়া স্মৃতি সংঘ অফিসে অগ্নিসংযোগ
Why this classification
The article reports one specific arson attack on the Shahid Zia Smriti Sangha office in Adamdighi, Bogra, on the Friday night before publication, causing damage of about 1.75 lakh taka and burning furniture and leader portraits. This is a destructive act within the violence definition, and the event falls within the 14-day window, so it is classified as an incident.
Killed
0
Injured
0
Summary
বগুড়ার আদমদীঘি উপজেলার জিনইর মধ্যপাড়ায় (৩ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে শহীদ জিয়া স্মৃতি সংঘের কার্যালয়ে আগুন দেওয়া হয়, যাতে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ আসবাব পুড়ে যায়। সংঘের সভাপতি ফেরদৌস আলী ১ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতির অভিযোগে ছানোয়ার হোসেন, বজলুর রহমান, মাসুদসহ অজ্ঞাত ১২ জনের নামে আদমদীঘি থানায় এজাহার দায়ের করেছেন।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শহীদ জিয়া স্মৃতি সংঘ অফিসে অগ্নিসংযোগ
শহীদ জিয়া স্মৃতি সংঘ অফিসে অগ্নিসংযোগ ছবি: সমকাল আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৭:৫৫ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:৪৩ | প্রিন্ট সংস্করণ বগুড়ার আদমদীঘিতে শহীদ জিয়া স্মৃতি সংঘ অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। এ সময় শহীদ জিয়া, প্রয়াত খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ সংঘের আসবাব পুড়ে যায় বলে সূত্র জানায়। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি জিনইর গ্রামের ছবদের আলীর ছেলে ফেরদৌস আলী বাদী হয়ে আদমদীঘি থানায় ছানোয়ার হোসেন, বজলুর রহমান ও মাসুদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগে জানা যায়, আদমদীঘি উপজেলার জিনইর মধ্যপাড়া গ্রামে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংঘের অফিসে শহীদ জিয়া, খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি টানানো ছিল। শুক্রবার রাতে আসামিরা ওই অফিসে আগুন দিলে সবকিছু পুড়ে যায়। এতে ওই সংঘের এক লাখ ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাদী ফেরদৌস আলী জানান। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া এজাহারপ্রাপ্তির কথা নিশ্চিত করেছেন। - বিষয় : - অগ্নিসংযোগ
