প্রশাসনের সঙ্গে প্রতিবাদে পুলিশ লাঠিচার্জ
Why this classification
The article reports a specific clash where police used lathi charge and tear gas against protesters of the Kakaroc Janata Party, satisfying the definition of political violence with clear actors and location.
Killed
0
Injured
0
Summary
প্রতিবাদকারীদের পার্লামেন্টের দিকে মিছিলের সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনার শর্ত জানিয়েছে।
AI analysis
Category
Political Violence
Confidence
92% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
আলোচনা করতে চাইলে সরকারকেই আমাদের কাছে আসতে হবে: ককরোচপ্রধান
আলোচনা করতে চাইলে সরকারকেই আমাদের কাছে আসতে হবে: ককরোচপ্রধান ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ছবি: সংগৃহীত এনডিটিভি প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১৩:২৮ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ১৩:৪২ ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা এনইইটি-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান আন্দোলনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনার শর্ত জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সরকার যদি আলোচনা করতে চায়, তাহলে তাদেরই আন্দোলনকারীদের কাছে আসতে হবে। বুধবার যন্তর-মন্তরে আন্দোলনস্থলে সাংবাদিকদের তিনি বলেন, 'সরকার যদি কথা বলতে চায়, তাহলে তাদের এখানেই আসতে হবে। আমাদের শর্ত মেনেই আলোচনা করতে হবে।' দীপকে আরও বলেন, 'সরকারের অহংকারের অবসান হওয়া উচিত। আমরা চাই, তারা আমাদের দাবিগুলো মেনে নিক।' অন্যদিকে সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, আন্দোলনকারীরা আলোচনায় এলে সরকার প্রস্তুত রয়েছে। তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আলোচনা যন্তর-মন্তর বা নিরপেক্ষ কোনো স্থানে হতে পারে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা সরে আসবেন না। এদিন দুপুরে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার দীপকে অভিযোগ করেন, একদিকে সরকার আলোচনার আহ্বান জানালেও অন্যদিকে আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযান চালিয়েছে। তার দাবি, সরকারের ডাকে আলোচনায় যাওয়া সিজেপির প্রতিনিধিদের কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল, যাতে আন্দোলনের নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা সিজেপির দুই প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি আন্দোলনকারীদের দাবিগুলো নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা হবে বলে আশ্বাস দেন। এদিকে যন্তর-মন্তরে কড়া নিরাপত্তার মধ্যে আন্দোলন অব্যাহত রয়েছে। এর আগে সংসদ অভিমুখে মিছিলের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করেছে। - বিষয় : - ভারত - ককরোচ জনতা পার্টি - প্রশ্নপত্র ফাঁস - আন্দোলন
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ করেছেন সিপিবি ও বাসদসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। পরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা থেকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির বিরোধিতা করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং চুক্তি বাতিলের দাবি জানান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে (সাবেক বিডা) ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের কনসেশন চুক্তি সই হয়। এর আগে, দুপুর পৌনে ৩টার দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। এতে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন সাংবাদিকদের বলেন, আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমাদের শান্তিপূর্ণ সমাবেশের এক পর্যায়ে পুলিশ বিনা উসকানিতে ব্যাপক লাঠিপেটা করেছে। এতে আমিসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এমএসি/এসএএস
