নাচোলে ছাত্রলীগ নেতার করাত মিলে ককটেল বিস্ফোরণ

AI-classifiedconfidence 85%

Why this classification

On 10 June 2026, a cocktail explosion at a sawmill in Nachole, Chapainawabganj injured two people, the leader's father and a worker. This is a destructive explosion within the reporting window, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
10/06/26•সাগর সৈকত করাত মিল, রেলগেটসংলগ্ন, নাচোল পৌরসভা

Killed

0

Injured

2

Summary

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার রেলগেটসংলগ্ন সাগর সৈকত করাত মিলে ১০ জুন ২০২৬ (বুধবার) দুপুরে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতার বাবা জাহাঙ্গীর আলম ও মিলকর্মী আলমগীর গুরুতর আহত হন। মাটিতে পুঁতে রাখার সময় ককটেলটি বিস্ফোরিত হয় এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Awami League

Other actors

জাহাঙ্গীর আলম (ছাত্রলীগ নেতা সাগর সৈকতের বাবা, আহত)আলমগীর (মিলের কর্মচারী, আহত)ওসি সুকোমল চন্দ্র দেবনাথ (নাচোল থানা)

Affected infrastructure

করাত মিলমিল প্রাঙ্গণের টয়লেটসংলগ্ন স্থান

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 11/06/26open original ↗

নাচোলে ছাত্রলীগ নেতার করাত মিলে ককটেল বিস্ফোরণ

নাচোলে ছাত্রলীগ নেতার করাত মিলে ককটেল বিস্ফোরণ আহত ২ Advertisement নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাচোলে ছাত্রলীগ নেতার মালিকানাধীন একটি করাত মিলে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। বুধবার দুপুরে পৌরসভার রেলগেটসংলগ্ন সাগর সৈকত করাত মিলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-নাচোল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি সাগর সৈকতের বাবা জাহাঙ্গীর আলম এবং মিলের কর্মচারী আলমগীর। জানা যায়, মিলের ভেতরে টয়লেটসংলগ্ন স্থানে একটি ককটেল দেখতে পান কর্মচারী আলমগীর। তিনি সেটি এনে জাহাঙ্গীর আলমকে দেখান। পরে ঝুঁকি এড়াতে ককটেলটি মাটিতে পুঁতে রাখার উদ্যোগ নেন জাহাঙ্গীর। এ সময় গর্তে ককটেলটি রাখার মুহূর্তে সেটি বিস্ফোরিত হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ককটেলটি সেখানে কীভাবে এল, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।