হিজলায় বিএনপির আহ্বায়কসহ ১০ জন জখম

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports a recent (within 14 days) physical attack in Bangladesh targeting political figures, meeting all relevance criteria, so it is classified as political violence.

Reported by:JugantorSingle source
26/07/26•Mandra Bazar

Killed

0

Injured

10

Summary

হিজলা, বরিশাল‑এর গৌরব্দী ইউনিয়নে ইউপি নির্বাচনের আগে বিএনপি আহ্বায়ক ফরিদ উদ্দীন ব্যাপারী ও অন্যান্য নেতাদের উপর হামলা হয়, ফলে দশজন গুরুতর আহত হয়। হামলাটি ইসমাইল মোল্লা ও বিএনপি নেতা নোমান মাস্টারের নেতৃত্বে তানভীর তালুকদারের অনুসারীদের দ্বারা পরিচালিত বলে অভিযোগ করা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

94% · severity 5

Perpetrator side

BNPLocals

Victim side

BNP

Other actors

ফরিদ উদ্দীন ব্যাপারীআলম শরীফ সিকদারজসিম উদ্দীন সিকদারআলাউদ্দীন বাবুর্চিআক্তার মাঝিরইসমাইল মোল্লানোমান মাস্টারওসি মো. সোলায়মানতানভীর তালুকদার

Tags

Election ViolenceParty ClashRally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 10

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP, Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 27/07/26open original ↗

হিজলায় বিএনপির আহ্বায়কসহ ১০ জন জখম

ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ হিজলায় বিএনপির আহ্বায়কসহ ১০ জন জখম Advertisement হিজলা (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ হিজলায় আসন্ন ইউপি নির্বাচন ও দলীয় কোন্দল ঘিরে হামলা ও সংঘর্ষে ইউনিয়ন বিএনপির আহ্বায়কসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার উপজেলার গৌরব্দী ইউনিয়নের মান্দ্রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গৌরব্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দীন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আলম শরীফ সিকদার, জসিম উদ্দীন সিকদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দীন বাবুর্চি এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাঝির নাম জানা গেছে। তাদের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচার চালাচ্ছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দীন ব্যাপারী। বিকালে তিনি নেতাকর্মীদের নিয়ে মান্দ্রা বাজারে গণসংযোগে যান। ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় শেষে আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ ওঠেছে, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সদস্য ইসমাইল মোল্লা এবং বিএনপি নেতা নোমান মাস্টারের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। হামলাকারীরা আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তানভীর তালুকদারের অনুসারী বলে জানা গেছে। উল্লেখ্য, একমাস আগে গৌরব্দী ইউনিয়নের চান্দু নামের এক ছাত্রদল নেতাকে মারধর করেছিলেন ইসমাইল মোল্লা। পরবর্তীতে ফরিদ উদ্দীন ব্যাপারীর অনুসারীরা ইসমাইল মোল্লার ওপর হামলা চালায়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনা নির্বাচনি বিরোধের জেরই রোববার পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ওসি মো. সোলায়মান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।