বাকিতে পণ্য না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, শ্রমিক দল নেতাকে অব্যাহতি

AI-classifiedconfidence 72%

Why this classification

This incident was classified as criminal violence in Manikganj. Parties reported: BNP, Civilian. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloJugantorSamakalCorroborated · 3 sources
18/07/26•Manikganj Bus Stand

Killed

0

Injured

1

Summary

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাকিতে মালামাল না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জেলা শ্রমিক দলের নেতা শাহিন মিয়াকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

72% · severity 2

Parties involved

BNPCivilian

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 07/05/26open original ↗

মাছ চুরির সন্দেহে মারধর কমিটির অফিসে লাশ

মাছ চুরির সন্দেহে মারধর কমিটির অফিসে লাশ মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০৭ মে ২০২৬ | ০৮:২৫ | প্রিন্ট সংস্করণ মানিকগঞ্জের তরা বিল্টু স্মৃতি হাটে মাছ চুরির অপরাধে এক যুবককে নির্যাতন করে আটকে রাখা হয়। গতকাল বুধবার দুপুরে তরা মাছ ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে পুলিশ কৃষ্ণ রাজবংশী (৩৫) নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। কৃষ্ণ রাজবংশী মানিকগঞ্জ সদর উপজেলা পৌরসভার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকার ক্ষুদিরাম রাজবংশীর ছেলে।  স্থানীয় সূত্রে জানা যায়, তরা মাছের আড়ত থেকে মাছ চুরির অভিযোগে সকালে কৃষ্ণ রাজবংশীসহ দুজনকে আটক করে বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন। পরে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণ রাজবংশীকে মারধর করে কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়। সকাল থেকে দুপুরের মধ্যে কোনো একসময় কৃষ্ণ রাজবংশী কার্যালয়ের ভেতরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে বাজার কমিটির কয়েকজন সদস্য মরদেহটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়দের বাধার মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় যুবক রেদওয়ান মামুন বলেন, মাছ চুরির অপরাধে দুজনকে আটক করা হয়েছিল। সকাল ১০টার দিকে বাজার ব্যবস্থাপনা সভাপতি মো: ইব্রাহিমের জিম্মায় একজনকে ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণকে মারধর করে অফিসে আটকে রাখা হয়। পরে দুপুরের দিকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন কৃষ্ণকে হাসপাতালে নেওয়ার কথা বলে সরিয়ে ফেলার চেষ্টা করেন। আমরা স্থানীয় লোকজন বাধা দিলে বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন চলে যান। পরে পুলিশ এসে সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।  তরা বিল্টু স্মৃতি বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দুজন মাছ চোর ধরা পড়ার খবর শুনেছি। পরে শুনেছি, তাদের অভিভাবকরা এসে তাদের নিয়ে যাবেন। পরে জানলাম, একজনকে ছেড়ে দেওয়া হলেও আরেকজনকে আটকে রাখা হয়েছিল। পরে সে আত্মহত্যা করেছে। আমি এ বিষয়ে আর কিছু জানি না।  মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে আত্মহত্যা না নির্যাতনে মৃত্যু হয়েছে।  - বিষয় : - চুরির অভিযোগ

Source 2: Jugantor · 03/06/26open original ↗

ভাইকে মারধরের মামলায় বিএনপি নেতা ও ছেলে গ্রেফতার

ভাইকে মারধরের মামলায় বিএনপি নেতা ও ছেলে গ্রেফতার Advertisement সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:১৩ পিএম ছবি: সংগৃহীত মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রব এবং তার ছেলে সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) গভীর রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মে ভাটারা গ্রামে পারিবারিক জমির সীমানার ভেতরে একটি ভবনের সানশেড নির্মাণকে কেন্দ্র করে আব্দুর রবের সঙ্গে তার ছোট ভাই নুরুল আমিনের বিরোধের সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নুরুল আমিন ও তার স্ত্রী ফারহানা বেগমের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলায় নুরুল আমিন গুরুতর আহত হন এবং তার পায়ের হাড় ভেঙে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় নুরুল আমিনের স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে সাটুরিয়া থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রব ও ছেলে সাকিবকে গ্রেফতার করে।  এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, আব্দুর রব উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনাটি নিয়ে তার পরিবারের পক্ষ থেকেও আমার কাছে লিখিত অভিযোগ এসেছে। সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

Source 3: Prothom Alo · 21/07/26open original ↗

বাকিতে পণ্য না দেওয়ায় ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, শ্রমিক দল নেতাকে অব্যাহতি

শাহিন মিয়াছবি: সংগৃহীত মানিকগঞ্জে বাকিতে যানবাহনের যন্ত্রাংশ না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধর ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জেলা শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্তকে সংগঠনটির পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। অভিযুক্ত শাহিন মিয়া জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। গতকাল সোমবার জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাদের মিয়া ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লিটনের সই করা চিঠিতে তাঁর সাময়িক অব্যাহতির কথা জানানো হয়। গত রোববার রাতে সদর থানায় শাহিন মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী মানিক মিয়া। লিখিত অভিযোগে বলা হয়, গত শনিবার রাত আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মানিক মিয়ার দোকানে গিয়ে বাকিতে যানবাহনের যন্ত্রাংশ চান শাহিন মিয়া। বাকিতে মালামাল দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে মানিককে গালাগাল করেন শাহিন এবং মারধরের হুমকি দেন। পরদিন রোববার বেলা ১১টার দিকে আবার দোকানে গিয়ে ব্যবসায়ীকে গালাগাল করেন শাহিন। এ সময় তাঁকে মারধর ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। জেলা শ্রমিক দলের দেওয়া নোটিশে বলা হয়, বাকিতে মালামাল কেনাকে কেন্দ্র করে দোকানির সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগটি সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনের আদর্শ, নীতি ও ভাবমূর্তির পরিপন্থী বলে মনে হয়েছে। এ জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহিন মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে হবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহিন মিয়া। তিনি বলেন, তিনি ওই দোকান থেকে দীর্ঘদিন ধরে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ কেনেন। পরিবহনশ্রমিকদেরও সেখান থেকে যন্ত্রাংশ কিনতে পাঠান। ব্যবসায়িক সম্পর্কের কারণে কথা–কাটাকাটি হয়েছে, তবে কাউকে হুমকি দেওয়া হয়নি। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিএনপিমানিকগঞ্জ সদরমানিকগঞ্জঢাকা বিভাগ