ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্তের বাড়িতে আগুন

AI-classifiedconfidence 92%

Why this classification

A 30-year-old man, Ianur Rahman, was stabbed to death with sharp weapons on Thursday night (8 January 2026) in Panchbibi, Joypurhat, and his brother was injured. Angry locals then set fire to the accused family's house and a haystack, so this is a concrete, recent violent incident.

Reported by:SamakalSingle source
08/01/26•ঢাকার পাড়া মোড়, শালাইপুর বাজার, পাঁচবিবি

Killed

1

Injured

1

Summary

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারের ঢাকার পাড়া মোড়ে ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) রাত পৌনে ১১টার দিকে পারিবারিক বিরোধের জেরে যুবদল কর্মী ইয়ানুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং তাঁর ছোট ভাই আহত হন। এর প্রতিবাদে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

BNP

Other actors

ইয়ানুর রহমান (নিহত, যুবদল নেতা)আব্দুল মোমিন (আহত, নিহতের ছোট ভাই)আলম মন্ডল (নিহতের বাবা)মোস্তফা (অভিযুক্ত)ময়নুল (অভিযুক্ত মোস্তফার ছেলে)ইসরাত জাহান কেমি (অভিযুক্ত মোস্তফার পুত্রবধু)গোলাম রাব্বানী (জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক)হাফিজ মো. রায়হান (পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)উত্তেজিত জনতা

Affected infrastructure

অভিযুক্তের বাড়িখড়ের গাদা

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 09/01/26open original ↗

ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্তের বাড়িতে আগুন

ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অভিযুক্তের বাড়িতে আগুন ইয়ানুর রহমান জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ১২:৪৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ | ১৩:০১ জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তার ছোট ভাই আব্দুল মোমিন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার শালাইপুর বাজার এলাকার ঢাকার পাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) হাফিজ মো. রায়হান। হত্যার প্রতিবাদে রাতেই অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় ওই এলাকায় রাত থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে ইয়ানুরকে হত্যা করা হয়েছে। ইয়ানুর রহমান স্থানীয় যুবদল নেতা। তিনি উপজেলার ছালাখুর গ্রামের আলম মন্ডলের ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ইয়ানুর রহমানের সাথে একই এলাকার মোস্তফার বিরোধ ছিল। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে শালাইপুর বাজার থেকে ইয়ানুর ও তার ছোট ভাই মোমিন বাড়িতে আসার পথে ঢাকার পাড়া মোড়ে প্রতিপক্ষরা হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়ানুলমারা যায় এবং তার ভাই মোমিন আহত হয়। এলাকায় তাদের দুইজনের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের কেউ কেউ। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জানান, ইয়ানুর যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। রাজনৈতিক নয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানাই। ইয়ানুরের বাবা আলম মন্ডল বলেন, ‘আমাদের সাথে মোস্তফা ও তার ছেলে ময়নুলের পারিবারিক বিরোধ ছিল। এর জেরে তারা আমার ছেলেকে হত্যা করেছে। এর আগেও তাদের নামে আমরা মামলা করেছি কিন্তু প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। আমি ছেলে হত্যার বিচার চাই।’ এ ব্যাপারে অভিযুক্ত মোস্তফার পুত্রবধু ইসরাত জাহান কেমি বলেন, ‘বেশকিছু দিন ধরে ইয়ানুরদের পরিবারের সাথে তাদের পরিবারের বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে সেই বিরোধের মীমাংসা হয়েছে। আমরা এসবের কিছুই জানি না। হঠাৎ বৃহস্পতিবার রাত তিনটার দিকে গ্রামের লোকজন এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে আগুন দেয়। আমরা যে যার মতো বাড়ি থেকে বাইরে গিয়ে প্রাণে বেঁচে যাই।’ পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুরের মৃত্যু হয়েছে। ঘটনার আসল রহস্য উদ্ধারে পুলিশ কাজ করছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে।      - বিষয় : - পাঁচবিবি - ছুরিকাঘাতে হত্যা