পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ভাঙচুর-লুটপাট, আহত ১৫

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete incident in Sunamganj's Chhatak area in which two local groups fought with local weapons, leaving at least 15 people injured. The attackers also damaged and looted a shop, five houses and several vehicles, causing roughly half a crore taka in losses. The event occurred within the recent 14-day window.

Reported by:SamakalSingle source
24/02/26•বাতিরকান্দি গ্রাম, নোয়ারাই ইউনিয়ন

Killed

0

Injured

15

Summary

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার) রাতে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় একটি দোকান, ৫টি বসতবাড়ি ও কয়েকটি গাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয় এবং প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সায়েদ মিয়াবাচ্চু মিয়াআক্তার হোসেন (ব্যবসায়ী)আবুল খায়ের (ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড)মো. মিজানুর রহমান তালুকদার (ভারপ্রাপ্ত ওসি)

Affected infrastructure

দোকান৫টি বসতবাড়িকয়েকটি গাড়ি

Tags

ExtortionRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 26/02/26open original ↗

পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ভাঙচুর-লুটপাট, আহত ১৫

পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ভাঙচুর-লুটপাট, আহত ১৫ ছবি: গুগল ম্যাপ ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৩৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৪৩ সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে ওই সংঘর্ষের সময় বসতবাড়ি, দোকান, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বাতিরকান্দি গ্রামের সরকারী রাস্তায় বালু-মাটির ট্রাক্টর চলাচল নিয়ে সায়েদ মিয়ার সাথে একই গ্রামের বাচ্চু মিয়ার বাতবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে স্থানীয় মুরব্বীরা এ ঘটনার বিষয় নিষ্পত্তির চেষ্টা করলেও সুফল হয়নি। এরই জের ধরে মঙ্গলবার রাত দেড়টায় এক পক্ষ হঠাৎ করেই হামলা চালালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে সড়কের পাশে থাকা একটি দোকান ও ৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি একাধজিক যানবাহন ভাঙচুর করা হয়। এতে প্রায় অর্ধ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। বিষয়টি থানায় জানানোর পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাতিরকান্দি গ্রামের ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, গ্রামের বাচ্চু ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা-মোকদ্দমা রয়েছে। গত শনিবার গ্রামের রাস্তায় মাটির গাড়ি চলাচলের সময় চাঁদা না দেওয়ায় বাচ্চুর ও তার লোকজন গ্রামের সায়েদ মিয়ার উপর হামলা চালিয়েছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এবিষয়ে স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের বলেন, উভয় পক্ষের মধ্যে পূর্ব থেকেই পুরনো বিরোধ রয়েছে। শনিবারের ঘটনায় মুরব্বীদের নিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়েছিলো, এক পক্ষ বসতে রাজি হয়নি। এর জের ধরে রাতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।   - বিষয় : - দোকান - গাড়ি ভাঙচুর - লুটপাট