নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত ১, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৮
Why this classification
This is a single, specific incident on 29 March 2026 in Araihazar, Narayanganj, where two sides attacked each other with sharp weapons over a family dispute. One man, 65-year-old Ahsanmat Ali, was killed and at least eight people, including a pregnant woman, were injured.
Killed
1
Injured
8
Summary
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৯ মার্চ ২০২৬ (রোববার) পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের ধারালো অস্ত্রের সংঘর্ষে ৬৫ বছর বয়সী আছমত আলী নিহত হন এবং অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৮ জন আহত হন। ঘটনায় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ ও তার লোকজন জড়িত বলে জানা গেছে, তবে পুলিশ এখনো লিখিত অভিযোগ পায়নি এবং তদন্ত চলছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 8
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP, Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals, BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত ১, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৮
নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত ১, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৮ Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম ফাইল ছবি। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ১০ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার দ্বীপ ইউনিয়ন কালাপাহাড়িয়ার হাজীরটেক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছানাউল্লাহ ও তার লোকজনের সঙ্গে তার চাচতো ভাই রুবেলের প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করলে ছানাউল্লাহ ও আহসান উল্লাহর হামলায় রুবেলের বাবা আছমত আলী (৬৫) নিহত হন। ছেলে রুবেলের দাবি, তার বাবাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া হামলায় ছানাউল্লাহ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমা, ভাই আহসান উল্লাহ, মা মহারাণী আহত হয়েছেন এবং অপর পক্ষের খোকন, রুবেল, হৃদয় ও রংমালা গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা হাসপাতাল ও মদনপুরের আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন বলেন, পরিবারিক পূর্ব বিরোধের জের ধরে ছানাউল্লাহ ও রুবেলের মধ্যে সকালে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিকালে শুনতে পাই রুবেলের বাবা মারা গেছেন। বিষয়টি তদন্ত করতে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের সময় রুবেলের বাবা সংঘর্ষে জড়িত ছিল কিনা এবং তার ওপর আসলেই হামলা হয়েছে কিনা- সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত সংঘর্ষ বা নিহতের ঘটনায় কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
