বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত চার
Why this classification
A physical attack on students returning from a science fair left at least four people injured, which is a concrete, recent act of violence in Gaibandha district. The article's protest and road blockade are reported as a response to this attack, so the attack itself is the event being recorded.
Killed
0
Injured
4
Summary
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষে ফেরার পথে বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলার অভিযোগ উঠেছে, যাতে অন্তত চার জন আহত হন। ফোন নম্বর ও ফেসবুক আইডি দিতে অস্বীকৃতির জেরে এই ঘটনার প্রতিবাদে ১৩ এপ্রিল (সোমবার) সড়ক অবরোধ ও মানববন্ধন হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 4
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত চার
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত চার সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ০৮:৩৯ | প্রিন্ট সংস্করণ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের হেনস্তা ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত দুই শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলসহ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। মেলা চলাকালে বামনডাঙ্গা প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীর কাছে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ফোন নম্বর ও ফেসবুক আইডি চায়। এতে তারা অস্বীকৃতি জানালে অনুষ্ঠান শেষে ফেরার পথে উপজেলা পরিষদ পুকুর পাড় এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় অন্তত চার শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার সকালে বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। বামনডাঙ্গা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম, শিক্ষক ইনজামুন আজমসহ শিক্ষার্থীরা। বামনডাঙ্গা শিশু নিকেতনের পরিচালক আবুল কাশেম বলেন, ‘সরকারি স্কুলের কিছু শিক্ষার্থী প্রায়ই এমন আচরণ করে থাকে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সমকালকে বলেন, পুরস্কার বিতরণ শেষে স্থান ত্যাগ করি। পরে এ ঘটনা ঘটে। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। এদিকে, ঘটনার পর অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সমকালকে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। তদন্তের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ - বিষয় : - হামলা
নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন দিল যুবক
গাইবান্ধার সাদুল্লাপুরে নেশার টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত যুবক জাকিরুল ইসলাম। এ ঘটনার অভিযোগে ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুদ্ধ স্থানীয় জনতা। রোববার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) একেএম হাবিবুল ইসলাম। এদিন বিকেলে ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। অভিযুক্ত জাকিরুল ইসলাম (৩৫) উপজেলার রসুলপুর গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতে প্রায়ই তার বৃদ্ধা মা জোবেদা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। স্বামীহারা জোবেদা বেগম রাস্তার পাশে একটি ছাপড়া ঘরে বসবাস করতেন। পূর্বের মতো আজ সকালেও নেশার টাকার জন্য মায়ের কাছে চাপ দেন জাকিরুল। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে মায়ের ঘরটিতে আগুন ধরিয়ে দেন তিনি। এ সময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী জাকিরুলকে আটক করে এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আজ সে তার মাকে ঘরের ভেতরেই পুড়িয়ে হত্যার চেষ্টা করেছিল। ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য ছাফের আলী বলেন, মাদকাসক্ত জাকিরুল নেশার টাকা না পেয়ে প্রথমে মাকে গালিগালাজ করে এবং পরে মায়ের ঘরে কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দিয়েছে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মায়ের ঘরে আগুন লাগানোর অভিযোগে জাকিরুলকে আটক করে পুলিশ। জাকিরুল মাদকাসক্ত, আদালতের মাধ্যমে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এসএইচএ
