রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Why this classification
A businessman was hacked and his throat cut inside his shop in Raipura, Narsingdi, on Saturday night (23 May 2026), which is a specific, recent killing. The attackers are unknown and no political or religious motive is reported, so it is classified as a criminal murder.
Killed
1
Injured
0
Summary
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন একটি দোকানে শনিবার (২৩ মে ২০২৬) রাতে দুর্বৃত্তরা ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সিকে ধারালো অস্ত্রে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেটসংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার সাহারাজ খলিফার ছেলে। তিনি নিজের দোকানে টাইলস, স্যানেটারি ও হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসা করতেন। দোকানটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত। পরিবারের সদস্যরা জানান, রফিকুল ইসলাম প্রতিদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। তবে শনিবার রাত ১০টার পরও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তারা দোকানে গিয়ে দেখেন শাটার নামানো থাকলেও তালাবদ্ধ ছিল না। দোকানের ভেতরে প্রবেশ করে তারা রক্তাক্ত অবস্থায় রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় পরিবারের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলজুড়ে রক্তের দাগ ছড়িয়ে ছিল। স্থানীয়রা জানান, ঘটনার সময় আশপাশের অধিকাংশ দোকান বন্ধ ছিল এবং পুরো এলাকা ছিল প্রায় নির্জন। এছাড়া ওই সময় বিদ্যুৎ না থাকায় কেউ ঘটনাটি টের পাননি। রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিংবা কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আমিনুর রহমান সাদী/এসএইচএ
রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Advertisement রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নরসিংদীর রায়পুরায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙ্গা রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রফিকুল ইসলাম মুন্সি হাঁটুভাঙ্গা গ্রামের সাহারাজ খলিফার ছেলে। দোকানে স্যানিটারি মালামাল, টাইলস ও হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন তিনি। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব পাঁচশ’ গজ দূরে। নিহত রফিকুলের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন তিনি রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতেন। শনিবার রাত ১০টার পরও বাড়িতে ফিরছিলেন না তিনি। মোবাইল ফোনে কয়েকবার ফোন করেও যোগাযোগ করা যাচ্ছে না। পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে দেখেন, শাটার নামানো কিন্তু সাটারে তালা লাগানো ছিল না। সাটার খুলে দোকানের ভেতর ঢুকেই রফিকুলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। রায়পুরা থানার পুলিশ জানায়, হত্যার খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার গলাসহ শরীরে বিভিন্ন স্থানে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, রোববার সকালে সিআইডি’র ক্রাইমসিন টিম এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
