বেগমগঞ্জে বিএনপি জামায়াত সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৯
Why this classification
This article describes one specific clash in Begumganj, Noakhali on the night of Monday, 27 April 2026, in which a Jubo Dal worker was shot and at least eight people from both sides were injured. The incident is recent and involves physical violence and gunfire, so it qualifies as a violent incident.
Killed
0
Injured
9
Summary
নোয়াখালীর বেগমগঞ্জে ২০২৬ সালের ২৭ এপ্রিল (সোমবার) রাতে ছয়ানী ইউনিয়নের তাহেরপুর এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী শাকিল মাহমুদ গুলিবিদ্ধ হন এবং উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। পূর্ববিরোধ ও কৃষকদলের মিছিল ঘিরে এ সংঘর্ষের ঘটনায় দুই দল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 9
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP, Jamaat
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP, Jamaat
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বেগমগঞ্জে বিএনপি জামায়াত সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৯
বেগমগঞ্জে বিএনপি জামায়াত সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৯ Advertisement নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ববিরোধের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল মাহমুদ নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামের বাহারের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাকিল একই উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের পাটোয়ারি বাড়ির আলমগীরের ছেলে। তিনি একই ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী। অন্য আহতরা হলেন-মো. আলাউদ্দিন, মহর আলী তার স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে মাহফুজুর রহমান, মেয়ে নাসরিন আক্তার, আলমগীর হোসেন ও জহির। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ছয়ানীয় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী মাসুদের ছেলে ইমন আরেক বিএনপি কর্মী মাহফুজকে মারধর করে। সোমবার বিকেল ৫টার দিকে ইমন ছয়ানী বাজারে নবগঠিত কৃষকদলের আনন্দ মিছিলে যাচ্ছিল। ওই সময় মাহফুজ নিরবকে পেয়ে মারধর করে। মিছিল শেষে বিকালের ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টার দিকে ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আলাউদ্দিন দলীয় লোকজন নিয়ে তাহেরপুর এলাকায় যান। একপর্যায়ে সেখানে দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের ৮ জন আহত হয়। ছয়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, এখানে জামায়াত বিএনপির কোন সংঘর্ষ হয়নি। জামায়াতের লোকজন আমাদের কৃষকদলের মিছিলের ওপর হামলা করেছে। আমাদের দলীয় কোন কোন্দলের কোনো বিষয় নেই। নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, বিএনপি-বিএনপি মারামারি করেছে। স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি আমাকে জানিয়েছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
