মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

AI-classifiedconfidence 76%

Why this classification

This incident was classified as political violence in Madaripur. Parties reported: AL, BNP. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:Ajker PatrikaSingle source
23/03/26•Tatibari Bus Stand, Madaripur Sadar

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ২৩ মার্চ রাতে মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত পলাশ খান ও তাঁর সহযোগীরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। আহত নেতাকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

76% · severity 5

Parties involved

ALBNP

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 24/03/26open original ↗

মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) রাতে মাদারীপুর সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে রাতে একই গ্রামের কাবির মোল্লাকে কুপিয়ে জখম করে বলে অভিযোগ। আহত কাবির মোল্লা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে একা পেয়ে তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় হামলা চালায় তারা। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত কাবির মোল্লা বলেন, ‘তাঁতীবাড়ি বাসস্ট্যান্ডে অটো থেকে নামার পরপরই পলাশ খানসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। এ সময় আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আমি এই ঘটনার বিচার চাই।’ মাদারীপুর জেলা যুবদলের সদস্যসচিব অহিদ খান বলেন, ‘পলাশ খানসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’এদিকে এই ঘটনার প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোমবার রাতেই শহরের শকুনি লেকের পাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।অভিযুক্ত পলাশ খানের মোবাইল ফোন বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’