ছুরিকাঘাতে কিশোরের কলিজা বের করে ফেলল যুবক

AI-classifiedconfidence 93%

Why this classification

A 19-year-old man allegedly drugged a teenager, took him to a bypass area in Nakla, and stabbed him in the chest, leaving him in critical condition in hospital. This is a concrete, recent physical attack, so it is classified as violence.

Reported by:SamakalSingle source
10/03/26•নকলা উপজেলা সদরের বাইপাস এলাকা

Killed

0

Injured

1

Summary

শেরপুরের নকলা উপজেলার বাইপাস এলাকায় ১০ মার্চ ২০২৬ রাতে মোবাইল ফোন হারানো নিয়ে বিরোধের জেরে রিফাত রাহাত নামের এক যুবক নেশাদ্রব্য খাইয়ে সজীব নামের কিশোরের বুক চিরে গুরুতর জখম করে। ভুক্তভোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এবং ঘটনার পর অভিযুক্ত পলাতক রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রিফাত রাহাত (১৯), অভিযুক্ত, রিয়াজ উদ্দিনের ছেলেসজীব, ভুক্তভোগী, ফারজান মিয়ার ছেলেসুফিয়া বেগম, ভুক্তভোগীর মানকলা থানার ওসি রিপন চন্দ্র গোপঅতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 12/03/26open original ↗

ছুরিকাঘাতে কিশোরের কলিজা বের করে ফেলল যুবক

ছুরিকাঘাতে কিশোরের কলিজা বের করে ফেলল যুবক শেরপুর প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৮:৩৫ | প্রিন্ট সংস্করণ শেরপুরে মোবাইল ফোন হারানো নিয়ে বিরোধে ছুরি দিয়ে কিশোরের বুক চিরে কলিজা বের করে ফেলার অভিযোগ উঠেছে। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নেশাদ্রব্য খাইয়ে ঘটনাটি ঘটায় এক যুবক। গত মঙ্গলবার মধ্যরাতে নকলা উপজেলা সদরের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সজীব মুর্মূষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সে টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামের ফারজান মিয়ার ছেলে। এ ঘটনায় নকলা থানায় মামলা করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিবিরচরের রিয়াজ উদ্দিনের ছেলে রিফাত রাহাতের (১৯) সঙ্গে সজীবের সখ্য ছিল। তিন দিন আগে একটি মোবাইল ফোন নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। এরপর গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ডেকে নিয়ে যায় রাহাত। প্রথমে গৌরদ্বার পরিষদের কাছে নিয়ে নেশাদ্রব্য খাওয়ায়। তারপর নকলা বাইপাস এলাকায় নিয়ে যায়। সেখানে ছুরি দিয়ে বুক চিরে কলিজা বের করে ফেলে। এক পর্যায়ে জ্ঞান হারালে তাকে ফেলে চলে যায় রাহাত। স্থানীয়রা আহত সজীবকে দেখে থানায় খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত সজীবের মা সুফিয়া বেগম গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে জানান, তাঁর ছেলের অবস্থা খুব খারাপ। তাকে রাত ৯টার দিকে আইসিইউতে নেওয়া হয়েছে। নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপের ভাষ্য, এলাকাবাসী জানিয়েছেন দুজনেই একসঙ্গে চলাফেরা করত। একটি মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, দুঃখজনক ঘটনা। অল্প বয়সে ছেলেটি বড় আঘাত পেল। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে পলাতক রাহাত ও তার পরিবারের সদস্যরা। বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।   - বিষয় : - ছুরিকাঘাত