যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে পালালেন সেলুনকর্মী
Why this classification
This incident was classified as gender-based violence in Brahmanbaria. Parties reported: দ্বীন ইসলাম (স্বামী), শ্বশুর-শাশুড়ি. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.
Killed
0
Injured
1
Summary
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে ৫ মে ২০২৬ তারিখে মিম আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত, মারধর ও মাথার চুল কেটে দিয়েছেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ভুক্তভোগী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
74% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
আখাউড়া স্টেশনে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই
আখাউড়া স্টেশনে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই ২ জন কারাগারে Advertisement আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ছিনতাই চক্রের চিহ্নিত সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সফিকুল ইসলাম। গ্রেফতার হয়েছে কুমিল্লার কোতোয়ালি থানার চাঁনপুর গ্রামের রাকিব পাটোয়ারী, অপরজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর সরকারপাড়ার বাসিন্দা বাদল। উভয়ই আখাউড়া স্টেশন এলাকার ভাড়াটিয়া। মামলা তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে থানার এসআই শুভন নাগ জানান, বিজয়নগর উপজেলার ইয়াসিন মিয়া নামে এক যাত্রী গত রাতে ঢাকাগামী তূর্ণা নিশিতা ট্রেনের উদ্দেশ্যে আখাউড়া রেলওয়ে স্টেশনে আসছিলেন। ওই যাত্রী স্টেশনের উত্তর আউটার এলাকায় পৌঁছলে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রটি তার পথরোধ করে। এ সময় অস্ত্র ঠেকিয়ে যাত্রীর মোবাইল ও অর্থ লুট করে পালিয়ে যায়। পরে তিনি স্টেশনে পৌঁছে টহল পুলিশকে বিষয়টি জানান। রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে প্ল্যাটফর্ম এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ছিনতাইকৃত মালামাল ও অর্থ। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে পালালেন সেলুনকর্মী
যৌতুকের না পেয়ে স্বামী এই গৃহবধূর চুল কেটে দেন। সেই চুল নিয়ে আখাউড়া থানায় মামলা করতে যান ওই নারী। মঙ্গলবার বিকেলেছবি: সংগৃহীত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনায় ওই নারী স্বামী, শ্বশুর–শাশুড়ির নামে মামলা করেছেন। ভুক্তভোগী গৃহবধূর নাম মিম আক্তার (৩০)। তিনি আখাউড়ার আজমপুর গ্রামের জহিরুল ইসলামের মেয়ে। পাশের রামধননগর গ্রামের ইছহাক মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে তাঁরা ২০১৯ সালে আদালতের মাধ্যমে বিয়ে করেন। তাঁদের সাড়ে পাঁচ বছর বয়সী একটি ছেলেসন্তান আছে। খোঁজ নিয়ে জানা যায়, দ্বীন ইসলাম পেশায় সেলুনকর্মী। বর্তমানে নরসিংদীতে সেলুনে কাজ করেন। একসময় ঢাকার বসুন্ধরা এলাকায় একটি সেলুনে কাজ করতেন। কয়েক দিন ধরে নরসিংদীতে নতুন একটি সেলুন দিতে স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন দ্বীন ইসলাম ও তাঁর মা–বাবা। এতে রাজি না হওয়ায় প্রায়ই স্ত্রীকে মারধর করতেন দ্বীন ইসলাম। ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাতে নরসিংদী থেকে স্ত্রীর কাছে শ্বশুরবাড়িতে আসেন দ্বীন ইসলাম। পরদিন সকালে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দিতে স্ত্রীকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় স্ত্রীকে মারধর করেন স্বামী। যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা না দিলে আর সংসার করবেন না জানিয়ে স্ত্রীর মুঠোফোন নিয়ে চলে যান দ্বীন ইসলাম। মিম জানান, মুঠোফোনের জন্য তিনি স্বামীকে একাধিকাবার কল করেন। বিকেলে মুঠোফোন দেওয়ার কথা বলে তাঁকে বাড়ি থেকে বের হয়ে একটু সামনে যেতে বলেন দ্বীন ইসলাম। সেখানে গেলে তিনি স্বামীর মারধরের শিকার হন। এ সময় তাঁর কানে থাকা স্বর্ণালংকার খুলতে বললে অপারগতা প্রকাশ করেন তিনি। তখন তাঁর নাকে ঘুষি দেন স্বামী। মারধরের এক পর্যায়ে নতজানু হয়ে বসে পড়েন তিনি। চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরে রাখেন এবং হাত ও গালে ছুরিকাঘাত করেন। এসব থেকে রক্ষা পেতে একপর্যায়ে স্বামীর পায়ে ধরে আকুতি–মিনতি করেন। একপর্যায়ে দ্বীন ইসলাম রাগান্বিত হয়ে তাঁর মাথার চুল কেটে ফেলেন। এর মধ্যে পরিবারের লোকজন এগিয়ে এলে দ্বীন ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরিবারের লোকজন মিমকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই গৃহবধূ প্রথম আলোকে বলেন, ‘এক থেকে দুই মাস ধরে সেলুন খোলার জন্য আমার কাছে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা চাওয়া শুরু করে আমার স্বামী। টাকা দিতে রাজি না হওয়ায় মারধর করে আমার মুঠোফোন নিয়ে চলে নিয়ে যায়। যাওয়ার সময় বলে যায়, “পাঁচ লাখ টাকা দিবি, নইলে তরে ছাইড়া দিমু।” পরে বিকেলে মুঠোফোন দেওয়ার কথা বলে বাড়ি থেকে সামান্য দূরে নিয়ে মারধর করে চুলে কেটে দেয়। আমার স্বামী নরসিংদীতে অন্য নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছে।’ মিম জানান, এর আগে তিনবার কিস্তিতে স্বামীকে টাকা তুলে দিয়েছেন। প্রথমবার ৬০ হাজার, পরে ১ লাখ এবং সর্বশেষ ৩১ হাজার তুলে দিয়েছেন। এ ছাড়া কয়েক মাস আগে দুই ভরি ওজনের স্বর্ণালংকার বন্ধক দিয়ে তিন লাখ টাকাসহ মোট চার লাখ টাকা এনে দিয়েছেন। সেই টাকায় বিজয়নগর উপজেলার সিংগারবিল বাজারে কাপড়ের দোকান খুলেছিলেন স্বামী। এক বছর চালিয়ে দোকান বিক্রি করে দেন। ওই গৃহবধূ আরও বলেন, ‘স্বামী বাড়ি এলেই ঝগড়া করে। প্রায় মারধর করত। মারধর করে চলে যেত। দোকানের হিসাব চাইলেই মারধর করত।’ এসব অভিযোগের বিষয়ে দ্বীন ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। মামলা হওয়ার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ওই গৃহবধূর করা মামলায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে আজ বুধবার সকালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, ভুক্তভোগী গৃহবধূর স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়াআখাউড়ামামলানারী নির্যাতনযৌতুকচট্টগ্রাম বিভাগপলাতক
