মুন্সীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
Why this classification
A 70-year-old man was severely beaten by two local men while trying to settle a family quarrel, and he died after being taken to Dhaka. The assault took place on 4 March 2026 and the death on 5 March 2026, both within the recent reporting window, so this is a concrete fatal attack.
Killed
1
Injured
0
Summary
মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নে স্বামী-স্ত্রীর ঝগড়া মীমাংসা করতে গিয়ে নিজাম মিজি ও খুইশার মারধরে গুরুতর আহত হন ৭০ বছর বয়সী মনির মোল্লা। ঢাকায় চিকিৎসার পর ছেলের বাসায় বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে তাঁর মৃত্যু হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মুন্সীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
মুন্সীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু Advertisement যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে স্বামী-স্ত্রীর ঝগড়া মীমাংসা করতে গিয়ে মারধরের শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার ডেমরা এলাকার ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মনির মোল্লা (৭০) চরবাংলাবাজার গ্রামের বাসিন্দা। জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনির মোল্লার সঙ্গে তার স্ত্রী তন্দ্রি বেগমের ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য তারা একই এলাকার নিজাম মিজির বাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে নিজাম মিজি ও তার সহযোগী খুইশা মনির মোল্লাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার অণ্ডকোষে আঘাত করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে সেদিন সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর মনির মোল্লার ছেলে তমিজ মোল্লা তাকে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় তার বাসায় নিয়ে যান। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সেখানে অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনায় নিজাম মিজি (৫০) ও খুইশা নামে দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
