পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে গুলিবিদ্ধ, সকালে মিলল মরদেহ
Why this classification
একজন জেলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত এবং আরেকজন আহত হওয়ার সুনির্দিষ্ট সহিংস ঘটনা প্রতিবেদনে রয়েছে। এটি সাম্প্রতিক এবং বাংলাদেশে সংঘটিত, তাই সহিংস ঘটনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Killed
1
Injured
1
Summary
সোমবার (১৫ জুন) গভীর রাতে নাটোরের লালপুরের রাইটার চর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নিহত হন এবং রবিউল ইসলাম (৩৭) আহত হন। মঙ্গলবার বিকেলে পুলিশ ভাসমান নৌকা থেকে মরদেহ উদ্ধার করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে গুলিবিদ্ধ, সকালে মিলল মরদেহ
নাটোরের লালপুরে পদ্মা নদীতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লালপুর থানা পুলিশ পদ্মা নদীতে ভাসতে থাকা নৌকা থেকে সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করে। এরআগে, সোমবার (১৫ জুন) রাতে ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত সাহাবুল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামানিকের ছেলে। আহত রবিউল ইসলাম (৩৭) একই উপজেলার চানমাড়ী গোরস্থান এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহাবুল ও রবিউল নিজেদের শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় গত দুই দিন ধরে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। সোমবার গভীর রাতে চর এলাকা থেকে মোটরসাইকেলে আসা ৫ থেকে ৬ জন অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্ত নদীর তীরের কাছ থেকে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। এ সময় একটি গুলি সাহাবুল ইসলামের ডান কাঁধের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে তার সঙ্গে থাকা রবিউল ইসলাম নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়ার সময় তিনি আহত হন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত রবিউল ইসলাম হামলাকারীদের চিনতে পারেননি বলে জানিয়েছেন। লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। প্রসঙ্গত, মঙ্গলবার (৯ জুন) বিকেলে লালপুরে পদ্মার দুর্গম চরে বালুমহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উপজেলার চরজাজিরা এলাকায় আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। আশিকুর রহমান/এসএইচএ
