টাঙ্গাইলের সখীপুরে প্রার্থীর গাড়ি ভাঙচুর ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

AI-classifiedconfidence 73%

Why this classification

This incident is classified as political violence because a vehicle belonging to a Revolutionary Workers Party candidate was vandalized in Dabail Bazar, Sakhipur, Tangail, on January 14, 2026. The event involved a dispute between the Revolutionary Workers Party and the BNP, though the specific perpetrator is unknown. No deaths or injuries were recorded. This classification is based on one corroborating source.

Reported by:Prothom AloSingle source
14/01/26•Dabail Bazar, Sakhipur

Killed

0

Injured

0

Summary

২০২৬ সালের ১৪ জানুয়ারি রাতে টাঙ্গাইলের সখীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়াল মাহমুদ বিএনপি নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে হামলার অভিযোগ করলেও নজরুল এটিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাজানো নাটক দাবি করেছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

73% · severity 3

Perpetrator side

UnknownBNP

Victim side

UnknownBNP

Tags

VandalismPolitical ClashElection ViolenceProperty DamageParty Rivalry

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown, BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown, BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 15/01/26open original ↗

টাঙ্গাইল-৮ আসন: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ভাঙচুরের শিকার প্রাইভেট কার। গতকাল বুধবার রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলায়ছবি: সংগৃহীত টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদ সখীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা নজরুল ইসলামের বিরুদ্ধে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সখীপুর প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেন তিনি। তবে গাড়ি ভাঙচুরের ঘটনাকে ‘সাজানো নাটক’ দাবি করে সন্ধ্যা সাতটায় পাল্টা সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে আওয়াল মাহমুদ অভিযোগ করেন, বুধবার রাতে আওয়াল নিজ গ্রাম বহেড়াতৈল ইউনিয়নের গোহাইলবাড়ী থেকে টাঙ্গাইল শহরের দিকে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে ডাবাইল বাজার এলাকায় পৌঁছালে সখীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম তাঁর লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে এসে তাঁর গাড়িতে হামলা চালান। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। অভিযোগ অস্বীকার করে তিন ঘণ্টা ব্যবধানে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনের আগে তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়াল মাহমুদ আমার ভাতিজা। আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। এটি সম্পূর্ণ সাজানো নাটক। আমাকে হেয়প্রতিপন্ন করা এবং আসন্ন নির্বাচনকে বিতর্কিত করতেই এই ঘটনা সাজানো হয়েছে। আওয়াল বুধবার রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল শহর থেকে কিছু গুন্ডাপান্ডা এনে আমার বাড়িতে হামলা করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। একপর্যায়ে গ্রামবাসী তাদের ধাওয়া করেন। গ্রাম থেকে এক কিলোমিটার পশ্চিমে ডাবাইল বাজারে তাদের প্রাইভেট কারটি গাছের সঙ্গে ধাক্কা দেয়।’ সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর বুধবার রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে, জমি নিয়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আওয়াল মাহমুদ নিজেই তাঁর লোকজন নিয়ে নজরুল ইসলামের বাড়িতে হামলা চালান। পরে গ্রামবাসীর তাড়ায় তাঁদের গাড়ি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাঁদের লোকজনই গাড়িটি ভাঙচুর করে চলে যায়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বাসাইলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসখীপুরঢাকা বিভাগটাঙ্গাইল