পল্লবীতে সাবলেট বাসায় শিক্ষিকা খুন
Why this classification
A 65-year-old schoolteacher was found dead with deep head wounds beside two bloodstained hammers in her sublet flat in Pallabi, Dhaka, on Friday 17 April 2026. Police say this was not a natural death, so it is a recent, deliberate killing within the scope of violence tracking.
Killed
1
Injured
0
Summary
ঢাকার মিরপুরের পল্লবীতে একটি সাবলেট বাসার ভেতর থেকে স্কুলশিক্ষিকা ফিরোজা খানম জোসনা (৬৫)-এর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়, যা শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) পুলিশ পায়। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও লাশের পাশে দুটি রক্তমাখা হাতুড়ি পাওয়া গেছে, এবং পুলিশ একে স্বাভাবিক মৃত্যু নয় বলে জানিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পল্লবীতে সাবলেট বাসায় শিক্ষিকা খুন
পল্লবীতে সাবলেট বাসায় শিক্ষিকা খুন লাশের পাশে মিলল ২ হাতুড়ি, মাথায় আঘাতের চিহ্ন Advertisement মিরপুর (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর মিরপুরের একটি সাবলেট বাসা থেকে ফিরোজা খানম জোসনা (৬৫) নামের এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে পল্লবী ১২ নম্বর ডি ব্লকের ৮ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজা খানম স্থানীয় ‘হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুল’ নামের একটি কিন্ডারগার্টেনের শিক্ষিকা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজা খানম ওই বাসার দ্বিতীয় তলায় সাবলেট হিসাবে একাই থাকতেন। শুক্রবার সকালে বাড়ির দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরের ভেতরে বিছানায় ফিরোজা খানমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের পাশ থেকে রক্তমাখা দুটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। নিহতের ভাই রোমান মিয়া জানান, ২৫ বছর আগে তার বোনের সংসার ভেঙে যায়। এরপর তিনি আর বিয়ে করেননি। একাকী জীবনে টিউশনি আর কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেই নিজের জীবন চালাতেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। না হলে লাশের পাশে হাতুড়ি কেন পাওয়া যাবে? পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। লাশের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করছে পুলিশ।
