ধামরাইয়ে সংঘর্ষ ভাঙচুর আহত অর্ধশতাধিক

AI-classifiedconfidence 85%

Why this classification

A physical clash broke out at a Dhamrai fuel station on the night of Saturday 18 April 2026 when people tried to jump the queue for fuel. More than fifty people were reported injured, and the article's headline also mentions vandalism. No deaths were reported.

Reported by:JugantorSingle source
18/04/26•Bagli Jahanara Filling Station, Dhaka-Aricha Highway (বাধলি জাহানারা ফিলিং স্টেশন)

Killed

0

Injured

50

Summary

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাধলি জাহানারা ফিলিং স্টেশনে ২০২৬ সালের ১৮ এপ্রিল (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে লাইন ভেঙে আগে তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়, যাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Mohammad Mithu Subhan (filling station owner)Mohammad Nazmul Huda Khan (OC, Dhamrai Thana)Mohammad Ridwan Ahmed Rafi (Assistant Commissioner (Land) and Executive Magistrate)Mohammad Al Mamun (Upazila Nirbahi Officer, Dhamrai)

Tags

Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 50

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 20/04/26open original ↗

ধামরাইয়ে সংঘর্ষ ভাঙচুর আহত অর্ধশতাধিক

লাইন ভেঙে তেল নেওয়ার চেষ্টা ধামরাইয়ে সংঘর্ষ ভাঙচুর আহত অর্ধশতাধিক Advertisement ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ধামরাইয়ে লাইন ভেঙে আগে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাধলি জাহানারা ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় এই সংঘর্ষ বাধে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিরুপায় হয়ে মালিকপক্ষ স্থানীয় প্রশাসনকে অবহিত করলে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহের খবর পেয়ে বিকাল ৪টা থেকে অসংখ্য মোটরসাইকেল জমায়েত হতে থাকে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই মোটরসাইকেলের লাইন আরও লম্বা হতে থাকে। কয়েকটি লাইনে কয়েক হাজার মোটরসাইকেল জমায়েত হয়। রাত ৯টা থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়। অনেকেই প্রভাব খাটিয়ে লাইন ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে বেধে যায় সংঘর্ষ। জাহানারা ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ মিঠু সুবহান বলেন, জ্বালানি তেল বিতরণের খবর পেয়ে অসংখ্য মোটরসাইকেল ফিলিং স্টেশনে এসে জমায়েত হয়। সবাই আগে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধামরাই থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছি। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি বলেন, ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসি। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, তেল সরবরাহকালে পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করি।