তিনজনকে কুপিয়ে-পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent incident in which masked robbers used sharp weapons to hack and beat three workers in Sonargaon, Narayanganj, and stole 10 lakh taka and a mobile phone. Three people were injured, one of them critically, so it clearly qualifies as violence.

Reported by:SamakalSingle source
14/03/26•Meri Khali Bridge U-turn area, Pirojpur Union (Dhaka-Chattogram Highway)

Killed

0

Injured

3

Summary

সোনারগাঁয়ে ১৪ মার্চ ২০২৬ (শনিবার) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেরিখালী ব্রিজের ইউটার্ন এলাকায় মাংস ব্যবসায়ী সোহাগের তিন কর্মচারীকে ৪-৫ জন মুখোশধারী ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহতদের মধ্যে মো. আমিনের অবস্থা আশঙ্কাজনক, তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

সোহাগ (মাংস ব্যবসায়ী)হযরত আলী (আহত কর্মচারী)ওয়াসিম মিয়া (আহত কর্মচারী)মো. আমিন (আহত কর্মচারী)৪-৫ জন মুখোশধারী ছিনতাইকারীমহিববুল্লাহ (ভারপ্রাপ্ত ওসি, সোনারগাঁ থানা)

Affected infrastructure

পিকআপ ভ্যান

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 16/03/26open original ↗

তিনজনকে কুপিয়ে-পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

তিনজনকে কুপিয়ে-পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই প্রতীকী ছবি সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৯:১৪ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মচারীদের কুপিয়ে ও পিটিয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেরিখালী ব্রিজের ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন হযরত আলী, ওয়াসিম মিয়া ও মো. আমিন। আহত দুজনকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রোববার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন মাংস ব্যবসায়ী সোহাগ। তিনি জানান, তার তিন কর্মচারী মো. আমিন, হযরত আলী ও ওয়াসিম মিয়া পিকআপ ভ্যানযোগে মেঘনা উপজেলার রায়পুরা এলাকায় গরু কেনার জন্য ১০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় আসা ৪-৫ জন মুখোশধারী ছিনতাইকারী পিকআপ ভ্যানের গতিরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে তিন কর্মচারীর ওপর হামলা চালায়। তাদের কুপিয়ে ও পিটিয়ে ১০ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - নারায়ণগঞ্জ - ছিনতাই