সিইউএফএলে ট্রাকচালকদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ, আহত ২
Why this classification
ট্রাকচালকদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষে দুই আনসার সদস্য আহত হয়েছেন; এটি একটি সাম্প্রতিক, সুনির্দিষ্ট শারীরিক সংঘর্ষ, তাই সহিংস ঘটনা হিসেবে গণনা করা হয়েছে।
Killed
0
Injured
2
Summary
চট্টগ্রামের সিইউএফএল সার কারখানার গেটে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই আনসার সদস্য আহত হন এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ফাইল ছবি চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৭:৪৪ বিয়ের কথা বলে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে এসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লোকমান নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার অনুযায়ী, চট্টগ্রাম নগরের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। মামলার বিবরণে জানা যায়, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার প্রতিশ্রুতি দেন। এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি হোটেলে ওঠেন লোকমান। এজাহারে অভিযোগ করা হয়, হোটেলের একটি কক্ষে কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এজাহারে আরও বলা হয়, পরদিন ৩ অক্টোবর কিশোরীকে নগরের মুরাদপুর এলাকায় নামিয়ে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের ঘটনা জানায় কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়। মামলার পর অভিযান চালিয়ে রোববার ভোরে লোকমানকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রোববার ভোরে আসামি লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ নিয়ম মেনে কক্ষ ভাড়া দিয়েছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ - বিষয় : - ধর্ষণ - যুবক গ্রেপ্তার - চট্টগ্রাম
সিইউএফএলে ট্রাক সরানো নিয়ে উত্তেজনা, আনসার সদস্যদের মারধরের অভিযোগ
চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন।গতকাল শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সিইউএফএলের লোড-আনলোডের মূল ফটকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। ঘটনার পর তাঁদের কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আনসার সদস্যরা অভিযোগ করেন, কারখানার গেটে ট্রাক চলাচলকে কেন্দ্র করে প্রথমে চালকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে একদল ট্রাকচালক গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ট্রাকচালকেরা আনসার সদস্যদের ওপর হামলা করেন। গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য তরিকুল ইসলাম বলেন, ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে এসে আনসার সদস্যদের চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে তাঁরা অতর্কিত হামলা করেন। এতে দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সিইউএফএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানাটির আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি জানান, দ্রুতগতিতে একটি ট্রাক গেটের ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি তাঁরা মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আলমগীর ও মানিক নামের দুই সদস্য আহত হন।আব্দুর রব মাঝি আরও জানান, এসব ট্রাকচালক সিইউএফএল কারখানার সার পরিবহনের কাজে নিয়োজিত এবং তাঁদের অধিকাংশই স্থানীয়। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।আনসার সদস্যদের দাবি, ঘটনার সময় ট্রাকচালকদের সঙ্গে আরও অনেক লোকজন ছিলেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার বিভিন্ন দৃশ্য ধারণ হয়ে থাকতে পারে বলেও তাঁরা জানান। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, সিইউএফএলের ভেতরে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিইউএফএলে ট্রাকচালকদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ, আহত ২
চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সিইউএফএলের লোড-আনলোডের মূল ফটকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। ঘটনার পর কারখানার ভেতরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আনসার সদস্যদের ভাষ্য, কারখানার গেটে ট্রাক চলাচলকে কেন্দ্র করে প্রথমে চালকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে একদল ট্রাকচালক দলবদ্ধ হয়ে গেটে এলে উত্তেজনায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসার সদস্যদের ওপর হামলা করে তারা। গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য তরিকুল ইসলাম বলেন, ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে এসে আনসার সদস্যদের চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে অতর্কিত হামলা হয়। এতে দুই আনসার সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও সিইউএফএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিইউএফএল কারখানার আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি বলেন, দ্রুতগতিতে একটি ট্রাক গেটের ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ট্রাকচালকেরা দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আলমগীর ও মানিক নামের দুই সদস্য আহত হন। তিনি আরও বলেন, এসব ট্রাকচালক সিইউএফএল কারখানার সার পরিবহনের কাজে নিয়োজিত এবং তাদের অধিকাংশই স্থানীয়। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। আনসার সদস্যদের দাবি, ঘটনার সময় ট্রাকচালকদের সঙ্গে আরও অনেক লোকজন ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার বিভিন্ন দৃশ্য ধারণ হয়ে থাকতে পারে। তবে ওই ফুটেজের বিষয়বস্তু স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সিইউএফএলের ভেতরে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়েই বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি নিয়ে সিইউএফএল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মধ্যে পরবর্তী সময়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এমআর/এমএন
