রাতের আঁধারে পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as political violence in Khagrachhari. Parties reported: AL. Reported by 2 sources.

Reported by:Prothom AloAjker PatrikaDhaka PostJugantorCorroborated · 4 sources
03/07/26•Khagrachhari Government College premises

Killed

0

Injured

0

Summary

২০২৬ সালের ৩ জুলাই রাতে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতিকে আটক করেছে পুলিশ।

AI analysis

Category

Political Violence

Confidence

89% · severity 4

Parties involved

AL

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Ajker Patrika · 04/07/26open original ↗

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে কয়েক ব্যক্তি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। পরে তাঁরা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় শালবন হরিনাথপাড়া এলাকার মো. হাসানুলকে পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করা হয়। এই ঘটনায় আরও একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কায় কিসলু বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Source 2: Dhaka Post · 04/07/26open original ↗

জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে খাগড়াছড়ি শহরের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, শুক্রবার গভীর রাতে (রাত ১১টা থেকে ১২টার মধ্যে) দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ব্যক্তি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে এসে অকটেন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে তারা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। তিনি আরও জানান, ভিডিওতে শহরের শালবাগান এলাকার বাসিন্দা হাসানুলকে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় দুজনের নাম উল্লেখসহ আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদ শাহজাহান/আরকে

Source 3: Jugantor · 04/07/26open original ↗

মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক Advertisement খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম ছবি: সংগৃহীত খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে মাস্ক পরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রনি নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোরে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। মো. রনি জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি। পুলিশ বলছে, ছাত্রলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছে। বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে তেমন ক্ষতি হয়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা সামাজিক মাধ্যমে আগুন দেওয়ার একটি ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে এতে আগুন দেয়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলও পাওয়া গেছে। খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজ আছে বলে কলেজে প্রবেশ করে। তার একটু পরে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়। ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান ঘটনার জন্য ছাত্রলীগের পলাতক কর্মীদের দায়ী করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনা ঘটিয়ে তারা আবারও তাদের জঙ্গি কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরেছে এবং সারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, শুক্রবার রাতে বেশ বৃষ্টি ছিল। রাতের কোনো এক সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। ইতোমধ্যে আমরা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. রনিকে আটক করেছি। তিনি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

Source 4: Prothom Alo · 04/07/26open original ↗

রাতের আঁধারে পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গেণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভছবি: প্রথম আলো খাগড়াছড়িতে রাতে আঁধারে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক এক নেতাকে আটক করেছে। আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আগুন দেওয়ার পরপরই ওই ব্যক্তিরা পালিয়ে গেছেন। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, পেট্রল ঢেলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি মো. রনিকে আটক করা হয়েছে। ওসি বলেন, আগুন দেওয়ার সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আগুন দিয়ে নাশকতার চেষ্টাকারীরা সফল হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন খাগড়াছড়িগ্রেপ্তারআগুনঅপরাধচট্টগ্রাম বিভাগজুলাই গণ-অভ্যুত্থান