সংক্ষিপ্ত সংবাদ
Why this classification
A school English teacher in Madhabpur, Habiganj, beat student Mazharul Islam with a cane and pushed him down stairs after the student insulted him, injuring the student. This is a concrete physical assault causing injury. The other items on the page (a suicide, a coast guard seizure, a lightning death, and an unidentified body found in a river) are excluded because they involve no violent act.
Killed
0
Injured
1
Summary
হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে গালি দেওয়ার অভিযোগে ইংরেজি শিক্ষক ইয়াছিন আরাফাত ছাত্র মাজহারুল ইসলামকে বেত দিয়ে আঘাত করে আহত করেন। ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১০ জুন (বুধবার) এবং প্রধান শিক্ষক জানিয়েছেন রোববারের বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হবে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সংক্ষিপ্ত সংবাদ
ছেলে ক্যাসিনোতে টাকা খোয়ানোয় বাবার আত্মহত্যা কিশোরগঞ্জে ক্যাসিনোতে ছেলের টাকা খোয়ানোর ঘটনা শুনে এনামুল হক নামে দিনমজুর বাবা আত্মহত্যা করেছেন। তিনি বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি হাড়িবেচা পাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, তার ছেলে বিশাল মিয়া অনলাইন ক্যাসিনো খেলে দোকানের এক লাখ ২০ হাজার টাকা খুইয়ে ফেলেন। দোকানের মালিক তার বাবাকে বিষয়টি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় এনামুল বিষ পান করেন এবং শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি চট্টগ্রামে চোরাই লুব অয়েল ও ডিজেল জব্দ চট্টগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, স্ক্র্যাপ, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গা থানা এলাকায় অভিযানে একটি সন্দেহভাজন বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল জব্দ করা হয়। অপরদিকে পতেঙ্গা থানাধীন ১১নম্বর ঘাটসংলগ্ন এলাকায় প্রায় ৭০০ লিটার ডিজেল ও ২ টন স্ক্র্যাপ জব্দ করা হয়। চট্টগ্রাম ব্যুরো বদরগঞ্জে বজ্রপাতে সেচযন্ত্রের ঘরে কৃষকের মৃত্যু বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে কৃষক নিহত হয়েছেন। এছাড়া খোরশেদ আলম নামে আরেক কৃষক আহত হয়েছেন। শুক্রবার দুপুরে লোহানী পাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মাঠে কাজ করার সময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এর পরপরই বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি শিক্ষককে গালি দেওয়ায় মাধবপুরে ছাত্রকে বেত্রাঘাত মাধবপুরে ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ইয়াছিন আরাফাত ছাত্র মাজহারুল ইসলামকে শাস্তি দিতে গিয়ে তৃতীয়তলা থেকে নিচে নামানোর সময় বেত্রাঘাত করেন। ওই শিক্ষক জানান, তুচ্ছ বিষয়ে ওই ছাত্র তাকে গালি দিয়ে গায়ে ধাক্কা দেয়। এতে মেজাজ হারিয়ে তিনি মারধর করেন। রোববার বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানান প্রধান শিক্ষক। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি গোবিন্দগঞ্জে নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ (৫০) উদ্ধার হয়েছে। শুক্রবার ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালি ব্রিজের নিচে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। ওসি মোজাম্মেল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। গাইবান্ধা প্রতিনিধি
