বড়াইগ্রামে সাংবাদিকের হাত ভেঙে দিলেন বিএনপি নেতা

AI-classifiedconfidence 90%

Why this classification

A journalist reported that two local BNP leaders attacked him on Sunday evening, 19 April 2026, in Jonail Bazar, Natore, breaking his left arm in retaliation for his corruption reporting. Hospital records confirm the arm injury, and the police have received a written complaint, so this is a real, recent physical attack even though the accused deny that any beating took place.

Reported by:JugantorSingle source
19/04/26•জোনাইল বাজার, বড়াইগ্রাম

Killed

0

Injured

1

Summary

নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে ২০২৬ সালের ১৯ এপ্রিল (রোববার) সন্ধ্যায় দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের বাম হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা আনিছ আলী মোল্লা ও সামাদ আলী মোল্লার বিরুদ্ধে। ঘটনার পরও হুমকি অব্যাহত থাকায় সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, যদিও অভিযুক্ত আনিছ আলী মোল্লা মারধরের কথা অস্বীকার করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

আনিছ আলী মোল্লা (বিএনপি নেতা)সামাদ আলী মোল্লা (বিএনপি নেতা)জাহাঙ্গীর আলম (দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি, ভুক্তভোগী সাংবাদিক)ডা. ডলি রানী (আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)আব্দুস সালাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা, বড়াইগ্রাম থানা)

Tags

ExtortionThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/04/26open original ↗

বড়াইগ্রামে সাংবাদিকের হাত ভেঙে দিলেন বিএনপি নেতা

সংবাদ প্রকাশের জের বড়াইগ্রামে সাংবাদিকের হাত ভেঙে দিলেন বিএনপি নেতা Advertisement বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় উপজেলার জোনাইল এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পরেও হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের নামে লিখিত অভিযোগ করা হয়েছে। একই দিনে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই সাংবাদিক। এর আগে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি ও উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণী গ্রামের নাজমুল হকের ছেলে। জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জোনাইল বাজারের বিএনপির নেতা আনিছ আলী মোল্লা ও সামাদ আলী মোল্লা তার ওপর হামলা চালায়। এতে তার বাম হাত ভেঙে যায়। জাহাঙ্গীর আলম আরও বলেন, আমাকে মেরে হাত ভেঙে দেওয়ার পরেও হামলাকারীরা আমার পরিবারকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ডলি রানী বলেন, জাহাঙ্গীরকে ভর্তি করা হয়েছে। তার বাম হাত ভেঙে গেছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে আনিছ আলী মোল্লা বলেন, তার সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।