নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আহত ২ পুলিশ সদস্য

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a physical clash where family members and a mob attacked police officers during the arrest of an Awami League leader, resulting in two injuries.

Reported by:Dhaka PostJugantorSamakalCorroborated · 3 sources
30/09/26•Chandipur, Damurhuda

Killed

0

Injured

2

Summary

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে তার পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় মব সৃষ্টি করে তাকে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

Abu SiddiqMd. NurullahMd. Mokhlesur Rahman

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 01/10/26open original ↗

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা সংগৃহীত ছবি চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১১:১১ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১১:১৪ চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় ওই নেতা পুলিশের হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পালিয়ে গেছেন। গতকাল বুধবার রাতে দামুড়হুদা উপজেলার চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ওই নেতার নাম আবু ছিদ্দিক। তিনি কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য গতকাল রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। এ সময় তাকে গ্রেপ্তার করা হলে তার পরিবারের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। পুলিশের দাবি, হামলায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। পরে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান আবু ছিদ্দিক। তবে পুলিশের ওপর হামলার এ ঘটনায় লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালান। এ সময় আমাদের দুজন সদস্য আহত হন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। - বিষয় : - আওয়ামী লীগ নেতা - চুয়াডাঙ্গা

Source 2: Dhaka Post · 01/10/26open original ↗

নিষিদ্ধ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আহত ২ পুলিশ সদস্য

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় ওই আওয়ামী লীগ নেতাকে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক মেম্বার চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলায় আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। অভিযানের একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং হ্যান্ডকাফ পরায়। পরে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন বলে পুলিশের অভিযোগ। পুলিশের দাবি, এ সময় হামলায় দুই সদস্য আহত হন। একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিক সেখান থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করার সময় তার পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেসুর রহমান বলেন, পুলিশের একটি দল আবু ছিদ্দিককে আটক করতে গেলে সেখানে মব সৃষ্টি করে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। আফজালুল হক/এমএমবি

Source 3: Jugantor · 02/10/26open original ↗

দামুড়হুদায় পুলিশের ওপর হামলায় দুই সদস্য আহত

দামুড়হুদায় পুলিশের ওপর হামলায় দুই সদস্য আহত গ্রেফতার ৯ দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ দামুড়হুদায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতাকে গ্রেফতার করার সময় পুলিশের ওপর হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে দামুড়হুদার দর্শনা চন্ডিপুরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আবু সিদ্দীককে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাত ৯টার দিকে চন্ডিপুর পূর্বপাড়ার একটি মন্দিরের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার পথে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মোল্লা আরিফুল ইসলাম ও কনস্টেবল আমিনুল ইসলামকে গুরুতর রক্তাক্ত জখম করে তাকে ছিনিয়ে নেয়। দর্শনা থানার ওসি (তদন্ত) মুখলেসুর রহমান বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। জড়িতদের মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।