গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

AI-classifiedconfidence 85%

Why this classification

The article describes a specific incident on Saturday morning in which two BNP factions chased and counter-chased each other over control of a scrap trade. A motorcycle was set on fire and several cocktail bombs were exploded, and police brought the situation under control, so this is a concrete violent incident.

Reported by:JugantorSingle source
07/03/26•বিটিপাড়া, বাসন থানা এলাকা

Killed

0

Injured

0

Summary

গাজীপুর মহানগরীর বিটিপাড়ায় শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া হয়, এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কয়েক রাউন্ড ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে প্রতিবেদনে কোনো হতাহতের খবর উল্লেখ করা হয়নি।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

শরীফ আজাদ (মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি)নুর ইসলাম দিপু (বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক)মান্নানযুবদল নেতা নাজমুলস্থানীয় বিএনপি নেতাকর্মীবাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ

Affected infrastructure

মোটরসাইকেল

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 08/03/26open original ↗

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ Advertisement যুগান্তর প্রতিবেদন, গাজীপুর প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাজীপুর মহানগরীর বিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং বেশ কয়েক রাউন্ড ককটেল বিস্ফোরণ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরের বাসন থানাধীন বিটি পাড়া এলাকায় অবস্থিত ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দীর্ঘদিন ধরে যুবদল নেতা নাজমুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিচালনা করে আসছেন। হঠাৎ শনিবার সকালে চৌরাস্তা এলাকার মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম দিপু ও মান্নানের নেতৃত্বে কয়েকজন ওই কারখানা থেকে ঝুট বের করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেন। এ সময় শরীফ আজাদের অনুসারীরা পিছু হটে। পরে সকাল ১০টার দিকে আবারও ঝুট বের করতে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা এলাকার বিএনপির নেতাকর্মীরা পরিচালনা করে আসছিলেন এবং এর লাভের অংশ প্রায় ৮০ জন নেতাকর্মীর মধ্যে ভাগ করে দেওয়া হতো। আজ অন্য একটি পক্ষ ঝুট বের করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। তবে এ বিষয়ে শরীফ আজাদ পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাকে ফোন করলেও ফোন ধরেননি। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।