সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে যাত্রীবাহী নৌকা

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a specific armed robbery on 7 June 2026 within the 14‑day window, describing attackers, victims, and looting, which meets the criteria for a violent incident. Therefore it is classified as violence and categorized as criminal violence.

Reported by:Dhaka PostSamakalJugantorCorroborated · 3 sources
07/06/26•হাসানপুর ব্রিজ

Killed

0

Injured

0

Summary

৭ জুন রাতে হাসানপুর ব্রিজে দেশীয় অস্ত্রধারী ডাকাতরা পর্যটক ট্রলারে আক্রমণ করে, যাত্রীদের জিম্মি করে এবং মোবাইল, নগদ, স্বর্ণালংকার চুরি করে। ঘটনাটির পর মিঠামইন প্রশাসন সন্ধ্যা ৬টার পরে নৌকা চলাচল বন্ধের নির্দেশ দেয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ইসমাইল হোসেনওসি মো. লিয়াকত আলীএস এম আব্দুল্লাহ-বিন-শফিক

Affected infrastructure

ট্রলার

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 07/06/26open original ↗

ট্রেনে জটলা তৈরি করে মোবাইল ছিনতাই, ভৈরবে ৫ ছিনতাইকারীর সাজা

ট্রেনে জটলা তৈরি করে মোবাইল ছিনতাই, ভৈরবে ৫ ছিনতাইকারীর সাজা ছবি: সমকাল ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৭:৪৯ কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে ওঠার সময় কৌশলে জটলা সৃষ্টি করে যাত্রীদের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এক ছিনতাইকারীকে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। এর আগে শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশনের পশ্চিম আউটার এলাকা থেকে আরও চারজনকে আটক করে রেলওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলেন— পৌর শহরের পঞ্চবটি এলাকার ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), নরসিংদীর পলাশ উপজেলার উত্তর চন্দন এলাকার আনোয়ার হোসেনের ছেলে সবুজ মিয়া (২২), কুমিল্লার চান্দিনা উপজেলার এতরায়পুর এলাকার মবিন মিয়ার ছেলে হাসান (২০), কুমিল্লা কোতোয়ালি থানার মুরাপাড়া এলাকার বাতেন মিয়ার ছেলে নুর আলম (২০) এবং শুভপুর এলাকার আবু তাহের মিয়ার ছেলে বিপ্লব আহসান (২৬)। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে যাত্রী ওঠার সময় কৃত্রিম জটলা সৃষ্টি করে মোবাইল চুরির চেষ্টা করছিল একটি চক্র। রেলওয়ে পুলিশের নজরদারিতে নুর আলম, বিপ্লব আহসান, সবুজ মিয়া ও হাসান মিয়াকে আটক করা হয়। এছাড়া বাবুল মিয়াকে প্ল্যাটফর্মে মোবাইল চুরির চেষ্টা করার সময় স্থানীয়রা ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি আরও জানান, রোববার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আটক ব্যক্তিরা অপরাধ স্বীকার করেন। আদালত নুর আলম ও বিপ্লব আহসানকে তিন মাস, সবুজ মিয়া ও হাসান মিয়াকে দুই মাস এবং বাবুল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেন। স্টেশন এলাকায় যাত্রী হয়রানি, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। - বিষয় : - ছিনতাইকারী - আটক

Source 2: Dhaka Post · 17/06/26open original ↗

সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে যাত্রীবাহী নৌকা

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নৌ-ডাকাতির ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার পর যাত্রীবাহী নৌকা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। সম্প্রতি মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পর্যটন ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সভাপতি এসএম আব্দুল্লাহ-বিন-শফিক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার পর মিঠামইন ঘাট থেকে কোনো যাত্রীবাহী নৌকা ছেড়ে যেতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে এ আদেশ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির ওপরে ছিলা মিঠামইন থেকে করিমগঞ্জের বালিখলা ও চামড়া বন্দরগামী নৌপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ। জানা গেছে, গত ৭ জুন রাতে জেলার মিঠামইন ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ এলাকায় একটি পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৪০ জন পর্যটক হাওর ভ্রমণ শেষে রাতে মিঠামইন থেকে বালিখোলা ঘাটের উদ্দেশে রওনা দেন। ট্রলারটি হাসানপুর ব্রিজ এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত ট্রলারে উঠে যাত্রীদের জিম্মি করে। পরে তারা যাত্রীদের মারধর করে মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এ বিষয়ে ইসমাইল হোসেন নামে এক যুবক বলেন, এই বর্ষাকালে রাত ১০টায় যদি আমার বৃদ্ধ বাবা অসুস্থ হন বা আমার বোনের প্রসববেদনা শুরু হয়, তাহলে তাদের চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাব? কাজেই আমরা চাই হাওরে পুলিশের টহল বৃদ্ধি করে যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন করা হোক। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় বাসিন্দা এবং নৌকার মাঝিদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ব্যবস্থা আগেও ছিল। সন্ধ্যা ৬টায় শেষ ট্রিপ পরিচালিত হবে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ-বিন-শফিক বলেন, সন্ধ্যার পর হাওরের নৌপথ নিরাপদ থাকে না। হাওর একটি বিশাল এলাকা। মাঝেমধ্যেই ডাকাতির ঘটনা ঘটে। সম্প্রতি ডাকাতির ঘটনাও ঘটেছে। তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএমকে

Source 3: Jugantor · 09/06/26open original ↗

হাওড়ে পর্যটকবাহী ২ ট্রলারে ডাকাতি

হাওড়ে পর্যটকবাহী ২ ট্রলারে ডাকাতি মারধর করে অস্ত্রের মুখে ৫০ লক্ষাধিক টাকার সম্পদ লুট! Advertisement কিশোরগঞ্জ ব্যুরো প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কিশোরগঞ্জের মিঠামইন হাওড়ে দুটি পর্যটকবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ২০-২৫ জনের ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি রেখে মারধর করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ অন্তত ৫০ লাখের বেশি টাকার সম্পদ লুটে নেয়। এ সময় নারীদের শ্লীলতাহানিও করা হয়। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর হাওড়ে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের চিলেকোঠ গ্রামের মো. জহিরুল ইসলাম চৌধুরী করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে পৌঁছে টুরিস্ট পুলিশের এসআই আনোয়ার হোসেনের কাছে লিখিত অভিযোগ করেছেন। হাওড় পরিদর্শন শেষে মিঠামইন উপজেলা সদর থেকে এ দুটি যাত্রীবাহী ট্রলারে ৬০-৬৫ জন পর্যটক করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটে আসছিলেন। সেখান থেকে তাদের কিশোরগঞ্জ শহর হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার কথা। কিন্তু, মিঠামইন উপজেলার হাসানপুর হাওড় এলাকা অতিক্রমকালে ডাকাতরা অন্য একটি ট্রলারে এসে পথ অবরোধ করে ট্রলারে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি এবং মারপিট করে। এ সময় কয়েকজন নারী হয়রানি ও শ্লীলতাহানির শিকার হন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ডাকাত দলের কবলে পড়া ট্রলারের যাত্রী কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকার ব্যবসায়ী সদর উপজেলার বিন্নাটি গ্রামের রহমত আলীর ছেলে রাজিব। তিনি বলেন, তার ট্রলারে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, কুমিল্লা, শেরপুর, কিশোরগঞ্জের কটিয়াদী ও করিমগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৪০ জন পর্যটক ছিলেন। বালিখলা ঘাটে কর্তব্যরত টুরিস্ট পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, টুরিস্ট পুলিশ তো মামলা নিতে পারে না, তাই ভুক্তভোগীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যাদি তাৎক্ষণিকভাবে মিঠামইন থানা পুলিশকে জানানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীদের মিঠামইন থানায় গিয়ে লিখিত অভিযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছিল। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি, তবে খবরটি পেয়েছি। এ ঘটনায় নৌ এবং টুরিস্ট পুলিশ কাজ করছে। আমরাও ছায়া তদন্ত করছি। সরকারি কাজে ঢাকায় অবস্থানরত কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান যুগান্তরকে বলেন, ঘটনাটি সম্পর্কে ইতিমধ্যেই তিনি জেনেছেন। মিঠামইন থানা পুলিশকে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।