তেলের টাকা না দিয়েই যাচ্ছিল চালক, পিছু নিলে যুবককে গাড়িচাপায় হত্যা

AI-classifiedconfidence 92%

Why this classification

A fuel station worker was killed after he chased a driver who had left without paying for fuel, and an eyewitness says the driver ran him over on purpose. This is a deliberate killing on a specific date in Rajbari, not a road accident, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
16/01/26•করিম ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড়

Killed

1

Injured

0

Summary

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনে ২০২৬ সালের ১৬ জানুয়ারি ভোর সাড়ে চারটার দিকে তেলের টাকা না দিয়ে গাড়ি নিয়ে পালানোর সময় পিছু নেওয়া পাম্পকর্মী রিপন সাহা (২৯) গাড়িচাপায় নিহত হন। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, চালক ইচ্ছাকৃতভাবে তাঁকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

রিপন সাহা (২৯), ফিলিং স্টেশনের কর্মচারী, নিহতঅজ্ঞাতনামা পাজেরো জিপের চালক (অভিযুক্ত)নজরুল ইসলাম, ফিলিং স্টেশনের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীমোহম্মদ মিজানুর রহমান, ওসি, আহ্লাদিপুর হাইওয়ে থানা

Tags

MurderRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 16/01/26open original ↗

তেলের টাকা না দিয়েই যাচ্ছিল চালক, পিছু নিলে যুবককে গাড়িচাপায় হত্যা

তেলের টাকা না দিয়েই যাচ্ছিল চালক, পিছু নিলে যুবককে গাড়িচাপায় হত্যা রিপন সাহা রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৪:৫৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৫:০৩ রাজবাড়ীতে রিপন সাহা (২৯) নামে এক যুবককে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। পাম্প থেকে তেল নিয়ে চলে যাওয়ার সময় রিপন গাড়িটির পিছু নিলে তাকে চাপা দিয়ে হত্যা করে চালক। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। রিপন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে। প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের অপর কর্মচারী নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি ও রিপন দায়িত্ব পালন করছিলাম। ভোর সোয়া চারটার দিকে কালো রঙের একটি পাজেরো জিপ এসে তাদের ফিলিং স্টেশনে দাঁড়ায়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬। চালক গাড়ি থেকে নেমে পাঁচ হাজার টাকার তেল দিতে বলেন। তেল দেওয়ার পর টাকা না দিয়ে গাড়িতে ওঠেন চালক। গাড়ি স্টার্ট দেওয়ার আগে রিপন তার কাছে তেলের টাকা চান। টাকা না দিয়ে গাড়ি চালানো শুরু করেন চালক। রিপন দৌড়ে গাড়িটির পিছু নেয়। আমিও দৌড়ে গিয়েছিলাম। ফিলিং স্টেশনের একশ গজ দূরে গিয়ে দেখি, রিপনের মাথার ঘিলু বের হয়ে নিথর দেহ পড়ে আছে। তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে পালিয়ে গেছে চালক।’ আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি মোহম্মদ মিজানুর রহমান জানান, তেলের টাকা না দিয়ে পালানোর সময় ফিলিং স্টেশনের কর্মচারী রিপন গাড়ি চাপায় নিহত হয়েছে, এমনটি শুনেছেন। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর দেখে মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। - বিষয় : - রাজবাড়ী - গাড়িচাপায় নিহত - হত্যার অভিযোগ