ফেনীতে বিল নিয়ে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু

AI-classifiedconfidence 60%

Why this classification

A married woman was found hanging in her husband's home in Feni on Saturday, 16 May 2026, and her family alleges it was a planned murder after a violent argument over bills. Police say it looks like hanging and await the post-mortem, so the cause is unconfirmed, but a suspicious death linked to an alleged crime is included under the tracker's rules.

Reported by:JugantorSingle source
16/05/26•ইলাশপুর গ্রাম, ফেনী সদর

Killed

1

Injured

0

Summary

ফেনী সদর উপজেলার ইলাশপুর গ্রামে প্রবাসী হৃদয় হাসানের বাড়ি থেকে তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শনিবার (১৬ মে ২০২৬) বিদ্যুৎ ও গ্যাস বিলের টাকা নিয়ে ঝগড়ার পর স্বজনরা একে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছেন, যদিও পুলিশ প্রাথমিকভাবে ফাঁস বলে মনে করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা চলছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

60% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

জান্নাতুল মাওয়া (নিহত গৃহবধূ)হৃদয় হাসান (প্রবাসী, নিহতের স্বামী)আবদুস সাত্তার (নিহতের বাবা)ওসি (পুলিশ কর্মকর্তা, নাম উল্লেখ নেই)ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক

Affected infrastructure

ঘরের দরজা

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/05/26open original ↗

ফেনীতে বিল নিয়ে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু

ফেনীতে বিল নিয়ে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু হত্যার অভিযোগ পরিবারের Advertisement ফেনী প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফেনীতে জান্নাতুল মাওয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় সদর উপজেলার ইলাশপুর গ্রামের প্রবাসী হৃদয় হাসানের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল মাওয়া ওই বাড়ির মালিক প্রবাসী হৃদয় হাসানের স্ত্রী এবং পূর্ব কাছাড় গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। তাদের বিয়ে হয় প্রায় দুই বছর আগে। তাদের কোনো সন্তান ছিল না। নিহতের বাবা আবদুস সাত্তার অভিযোগ করেন, শনিবার সকাল ১০টার দিকে তিনি মেয়েকে নিয়ে জামাইয়ের বাড়িতে আসেন। এ সময় বিদ্যুৎ ও গ্যাস বিলের টাকা পরিশোধ নিয়ে পরিবারের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। কিছুক্ষণ পর তিনি মেয়েকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে রুমে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন। ওসি জানান, প্রাথমিকভাবে এটি ফাঁস বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।