চট্টগ্রামে ‘অস্ত্রধারীদের শনাক্তের কাছাকাছি পুলিশ’

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a concrete shooting incident in Chittagong where armed youths fired pistols in public, causing panic. Since it is a recent (June 22, 2026) violent attack within Bangladesh, it meets the criteria for a violence incident.

Reported by:JugantorSingle source
21/06/26•Kalurghat BSIK industrial area

Killed

0

Injured

0

Summary

শনিবার চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একদল সশস্ত্র যুবক পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ে জনসাধারণকে আতঙ্কিত করে। কোনো আহত বা নিহতের রিপোর্ট নেই, তবে পুলিশ সন্ত্রাসীদের শনাক্তের কাছাকাছি পৌঁছেছে বলে দাবি করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন

Tags

Extremist Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 23/06/26open original ↗

চট্টগ্রামে ‘অস্ত্রধারীদের শনাক্তের কাছাকাছি পুলিশ’

পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণ চট্টগ্রামে ‘অস্ত্রধারীদের শনাক্তের কাছাকাছি পুলিশ’ Advertisement চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চট্টগ্রামে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণের ঘটনায় কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে অস্ত্রধারীদের শনাক্তের খুব কাছাকাছি পৌঁছেছে বলে দাবি তাদের। রোববার পাঁচ সন্ত্রাসীর প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ ও আতঙ্ক ছড়ানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে থানা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। পুলিশ জানায়, সোর্সের মাধ্যমে ও তথ্যপ্রযুক্তির সাহায্যে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের একাধিক ভিডিও ফুটেজ ইতোমধ্যে সংগ্রহ করেছে তারা। শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ে একদল সশস্ত্র যুবক। এ সময় শিল্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের ফুটেজে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক পোশাক কারখানার সামনে থেকে এগিয়ে এসে প্যান্টের পেছনের পকেট থেকে পিস্তল বের করেন। এরপর কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময়ও তাকে পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায়। চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের শনাক্তের কাছাকাছি পৌঁছেছেন তারা।