জয়পুরহাটে লাইটপোস্টের আলো নিভিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

AI-classifiedconfidence 92%

Why this classification

The article reports a concrete attack by B.S.F. members on three civilians at the Joypurhat border on 2026‑07‑09, which is within the 14‑day window and involves physical force, satisfying the violence definition.

Reported by:SamakalSingle source
11/07/26•পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত, ২৭৫/৮ এস সাব-পিলার

Killed

0

Injured

0

Summary

২০২৬-০৭-০৯ তারিখে সকাল ৪টায় জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে বিএসএফ লাইটপোস্টের আলো নিভিয়ে তিনজনকে (একজন পুরুষ ও দুই নারী) বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে, তবে স্থানীয় গ্রামবাসী ও বিজিবির হস্তক্ষেপে প্রচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তিনজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 3

Perpetrator side

Law Enforcement

Victim side

Locals

Other actors

হাফিজুর রহমান (৬৫)ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলামলেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীবিএসএফ সদস্যরাবিজিবি সদস্যরা

Affected infrastructure

লাইটপোস্টের আলো

Tags

AttackBackdated

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 11/07/26open original ↗

জয়পুরহাটে লাইটপোস্টের আলো নিভিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

সারাদেশ জয়পুরহাটে লাইটপোস্টের আলো নিভিয়ে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ × সীমান্তে বিএসএফের সঙ্গে বিজিবির কথোপকথন চলছে। ছবি- সমকাল জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ১৬:২১ - অ + জয়পুরহাট সদরের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে লাইটপোস্টের আলো নিভিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে স্থানীয় ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই তিন ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় রয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা তিনজনকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি সীমান্তে পাহারায় থাকা গ্রামবাসীদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেন এবং বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান গ্রহণ করে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। আটক ব্যক্তিদের মধ্যে একজনের নাম হাফিজুর রহমান (৬৫)। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর বাড়ি নড়াইল জেলায়। তবে তাঁর সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসীরা একজোট হয়ে তা প্রতিহত করেন। পরে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং ওই তিনজনকে ফেরত পাঠানোর বিষয়ে দুই বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। এ লক্ষ্যে পতাকা বৈঠকের প্রস্তুতিও নেওয়া হয়েছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, ‘বিএসএফ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। আমরা তা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ বিষয় : বিএসএফ বিজিবি পুশইন আরও পড়ুন বনের বাঘিনি বনে ফিরছে আজ ভুল চিকিৎসায় একে একে নিভছে প্রাণ মব সন্ত্রাসকারীদের আইনের আওতায় আনার আহ্বান সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল কালো মথুরা সর্বশেষ বনের বাঘিনি বনে ফিরছে আজ গ্যাসের মজুত কমছে, বিকল্প সীমিত চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার অবনতি, রান্নায় সংকট পুকুর- ডোবা ভরাট করে বাস টার্মিনাল টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তি সংকটের সমাধান জানা আছে, দ্রুত বাস্তবায়ন প্রয়োজন রাজস্ব আদায়ের সঙ্গে আস্থা ফেরানোর চ্যালেঞ্জ পাঁচ বছরে শুধু ১৭টি পিলার নির্মাণ আরও পড়ুন ×