মাদক নিয়ে সালিশে সংঘর্ষে নিহত ১, আহত ৭

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a specific, recent physical clash in which a man was killed by a spear wound and seven people were injured during a village arbitration meeting. The incident is therefore a valid violent event in Bangladesh, and it occurred on 10 June 2026, which is within the 14-day window.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
10/06/26•Durlabhpur, Shahjahanpur Union

Killed

1

Injured

7

Summary

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় মাদকসংক্রান্ত বিরোধ মীমাংসার গ্রাম্য সালিশ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে ইব্রাহিম (৩৫) নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ইব্রাহিম (৩৫), নিহত ব্যক্তিশওকত আলী, নিহতের পিতাচাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ

Tags

Drug WarMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 7

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 10/06/26open original ↗

মাদক নিয়ে সালিশে সংঘর্ষে নিহত ১, আহত ৭

মাদক নিয়ে সালিশে সংঘর্ষে নিহত ১, আহত ৭ প্রতীকী ছবি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৫:৩২ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে মাদকসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য আয়োজিত গ্রাম্য সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম (৩৫) দুর্লভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শওকত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, এলাকায় মাদক চোরাকারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তির জন্য বুধবার একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন ইব্রাহিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   - বিষয় : - চাঁপাইনবাবগঞ্জ - মাদক - সালিশ

Source 2: Jugantor · 19/05/26open original ↗

চাঁপাইয়ে সালিশে আইনজীবীদের হামলায় আহত ৭

চাঁপাইয়ে সালিশে আইনজীবীদের হামলায় আহত ৭ Advertisement চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে একটি সালিশি বৈঠকে বিরোধ কেন্দ্র করে আইনজীবীদের হামলায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। হামলার সাড়ে ৪ ঘণ্টা পর রাত ১২টার দিকে আইনজীবী সমিতির ভবন থেকে আরও দুই আহতকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭ জনকে উদ্ধার করে পুলিশ। আহতদের ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের রোববার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে আইনজীবী ও তাদের সহকারীদের বিরুদ্ধে। জানা যায়, বিকালে একটি সালিশ কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে আইনজীবী ও তাদের সহকারীরা। এ সময় বারুর দুই ছেলে ও পরিচিত কয়েকজন তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। জেলা হাসপাতালে চিকিৎসাধীন রেদোয়ান আহমেদ ও স্কুলছাত্র হাসানুল বান্না আকিব বলেন, আহত ইমাম হাসান বারু আমাদের বাবা। ঘটনার পর মোটরসাইকেল আনতে গেলে আইনজীবীরা আটকে আমাদের দুই ভাইকে বেধড়ক মারধর করে। এ সময় স্কুলছাত্র হাসানুল বান্না আকিব তার শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন সাংবাদিকদের দেখান। এদিকে সাড়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা দুই কলেজছাত্র সিফাত ও পরশ সাংবাদিকদের বলেন, ঘটনা জানার পর রাত সাড়ে ৮টার দিকে সেখানে গেলে আমাদের মারধর করে উকিলবারের দোতলায় আটকে রাখা হয়। পরে রাত ১২টার দিকে পুলিশ আমাদের উদ্ধার করে নিয়ে আসে। এদিকে বিকালে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষার সংবাদ সংগ্রহে গেলে তাকেও আইনজীবী সমিতির সামনে থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে তুলে নিয়ে দোতলায় আটকে অবরুদ্ধ করে রাখা হয়। অবরুদ্ধ সাংবাদিক তুষারকে উদ্ধার করতে কয়েকজন সিনিয়র সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদেরও লাঞ্ছিত করে আইনজীবীরা। এ ঘটনায় সালিশের বাদীপক্ষের আইনজীবী রাসেল আহমেদ রনি বলেন, একটি অর্থসংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে সালিশ বৈঠক চলাকালীন বেশ কয়েকজন বহিরাগত বিবাদীপক্ষের হয়ে আইনজীবীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে আমাদের তরুণ আইনজীবীরা তাদেরও মারধর করে। বিবাদীপক্ষের আইনজীবী মাসুদ রানা বলেন, সালিশের শেষপর্যায়ে বহিরাগতরা কথাকাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে আমি নীতিগতভাবে বিব্রত হয়ে পড়ি। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, এ ঘটনায় আহত মোট ৭ জনকে উকিলবার থেকে উদ্ধার হয়েছে। গুরুত আহত দুজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকে চিকিৎসা শেষে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত ৭ জনকে আটক করা হয়েছে।