যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 88%

Why this classification

A contractor went to a resident's home early on 14 April 2026 to demand unpaid money, and a fight broke out in which sharp weapons were used. One young woman, Dia Akter, was killed and four other people, including the contractor, were injured, so this is a concrete, recent, fatal attack.

Reported by:JugantorSingle source
14/04/26•কাজলা ভাঙ্গা প্রেস এলাকা, যাত্রাবাড়ী থানা

Killed

1

Injured

4

Summary

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় ১৪ এপ্রিল ২০২৬ ভোরে পাওনা টাকার বিরোধ নিয়ে ধারালো অস্ত্রে হামলায় শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার (২০) নিহত হন। এতে আরও তিনজন গুরুতর আহত হন এবং হামলাকারী ঠিকাদার আবু মুসাও আহত হয়ে পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

88% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Abu Musa (contractor, attacker and injured)NobiullahDia Akter (20, college student, killed)Mousumi Akter (35, injured)Muaz (15, injured)Joya (12, injured)Bilal Hossain (took injured to hospital)OC Mohammad Raju, Jatrabari Police Station

Affected infrastructure

residential house

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 14/04/26open original ↗

যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা

যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা Advertisement যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পিএম যাত্রাবাড়ী থানার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে। ফাইল ছবি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করার ঘটনায় দিয়া আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে যাত্রাবাড়ী থানার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মৌসুমী আক্তার (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহত দিয়া আক্তার রাজধানীর শেখ বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া বিল্লাল হোসেন জানান, আবু মুসা নামে এক ঠিকাদার নবীউল্লাহর কাছে পাওনা টাকা চাইতে ভোরে তার বাসায় যান। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হলে নবীউল্লাহ আবু মুসাকে কুপিয়ে আহত করে।   এরপর আবু মুসা নবীউল্লাহর স্ত্রী মৌসুমী আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করেন, এতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় দিয়া আক্তার, জয়া ও মুয়াজকেও কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আবু মুসাও আহত হন এবং তিনি বর্তমানে পুলিশি পাহারায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। উভয় পক্ষের বাড়ি যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু যুগান্তরকে বলেন, পাওনা টাকা বা পূর্ব শত্রুতার জের ধরে তাদের কথাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে। এতে দিয়া আক্তার নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।