পটিয়ায় কবরস্থানে অজ্ঞাতপরিচয় নারীর রহস্যজনক মৃত্যু
Why this classification
The report describes the discovery of a deceased woman and a potential crime scene, but contains no mention of political parties or political motives.
Killed
1
Injured
0
Summary
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের একটি কবরস্থান থেকে ২৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি আত্মহত্যার চেষ্টা নাকি ধর্ষণের পর হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
পটিয়ায় কবরস্থানে অজ্ঞাতপরিচয় নারীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় একটি কবরস্থান থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীকে (২৮) উদ্ধার করেছে স্থানীয়রা। পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকান সংলগ্ন কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই নারীর পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যার চেষ্টা, নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার অংশ তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, প্রাথমিকভাবে ওই নারীর শরীরে বিষক্রিয়া বা বিষপানের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। যদিও তার পাশ থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে, তবুও শরীরে বিষক্রিয়ার লক্ষণ না থাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। তবে মৃত নারীর মুখ দিয়ে ফেনা বের হয়েছিল বলে তিনি জানান। পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বলেন, এটি বিষপানে আত্মহত্যার ঘটনা, নাকি ধর্ষণের পর হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। এমআর/আরএফ/বিআরইউ
অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা
অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা Advertisement সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা করেছে এক যুবক। গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা পূজা দাশ (১৯)। স্বামী সাগরে মাছ ধরতে যাওয়ায় ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১টার দিকে পাশের জুদারপাড়া এলাকার বাসিন্দা জরিপ আলীর ছেলে রবিউল হোসেন (২৯) ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী জানান, ঘটনার রাতে তিনি এলাকার অন্য জেলেদের সঙ্গে সাগরে মাছ ধরতে যান। সকালে বাড়ি ফিরে স্ত্রীকে কান্নারত অবস্থায় দেখতে পান। কান্নার কারণ জিজ্ঞাসা করলে পরে স্ত্রী তার কাছে অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তখন অভিযুক্ত ব্যক্তি ঘরে থাকা জমানো নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, একই রাতে অভিযুক্ত রবিউল আরও দুটি পরিবারের ঘরে ঢুকে নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, রবিউল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। অতীতেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে বলে দাবি করেন তারা। ঘটনার পর ভুক্তভোগী, তার স্বামী এবং পরিবারের সদস্যরা সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।
