অষ্টগ্রামে টাকা ছিনিয়ে যুবককে মুখ থ্যাঁতলে হত্যা
Why this classification
এটি একটি সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনা, যেখানে কৃষিশ্রমিক শফিক মিয়ার লাশ কালনী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তার কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে, যা একটি অপরাধমূলক ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
Killed
1
Injured
0
Summary
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী নদীর তীর থেকে কৃষিশ্রমিক শফিক মিয়ার (৩১) মুখমণ্ডল থ্যাঁতলানো লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের জন্য রাখা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
অষ্টগ্রামে মাংস বিতরণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০
অষ্টগ্রামে মাংস বিতরণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০ ফাইল ছবি মিটামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ মে ২০২৬ | ২০:০৭ | আপডেট: ২৯ মে ২০২৬ | ২০:১৯ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কোরবানির পশুর মাংস বিতরণ নিয়ে কথা–কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে প্রথম দফায় সংঘর্ষ হয়। এরই জেরে আজ শুক্রবার দুপুরে আবারও সংঘর্ষ হয়। তবে আজকের সংঘর্ষে কেউ আহত হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কোরবানির পশুর মাংস বিতরণের সময় গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার কুদ্দুস মিয়ার গোষ্ঠী ও ইদ্রিস আলীর গোষ্ঠীর লোকজনের মধ্য কথা-কাটাকাটি হয়। এরই জেরে রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অষ্টগ্রামে টাকা ছিনিয়ে যুবককে মুখ থ্যাঁতলে হত্যা
অষ্টগ্রামে টাকা ছিনিয়ে যুবককে মুখ থ্যাঁতলে হত্যা Advertisement কিশোরগঞ্জ ব্যুরো প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কিশোরগঞ্জের অষ্টগ্রামের কালনী নদীর তীর থেকে মুখমণ্ডল থ্যাঁতলানো অবস্থায় কৃষিশ্রমিক শফিক মিয়ার (৩১) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে খয়েরপুর-আব্দুল্লাহপুর গ্রামে কালনী নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। শফিক আব্দুল্লাহপুরের মৃত আজিজুল হকের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সম্প্রতি শফিক মিয়া ও তার স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি দরবারে বিষয়টি মীমাংসায় স্ত্রীকে ভরণপোষণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার কাছে ছিল ৪০ হাজার টাকা; বাকি ১০ হাজার জোগাড়ের জন্য চেষ্টা করছিলেন। ওই ৪০ হাজার টাকা সব সময় নিজের কাছেই রাখতেন। ওই টাকা ছিনিয়ে নেওয়ার পর কেউ তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা অনেকের। অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তারা ঘটনার রহস্য উদ্ঘাটন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে কাজ করছেন বলেও জানান।
