বাড্ডায় ডিবির সঙ্গে ‘গোলাগুলি’, পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
Why this classification
This incident was classified as criminal violence in Dhaka. Parties reported: DB Police, Robber Gang. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 3 sources.
Killed
0
Injured
1
Summary
২০২৬ সালের ১৩ আগস্ট রাতে ঢাকার বাড্ডার আফতাবনগরে ডিবি পুলিশের সঙ্গে গোলাগুলিতে আরিফুল ইসলাম নামের এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করে হাসপাতালে ভর্তি করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 13/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (5 sources)
পল্লবীতে শিশুহত্যা: পুলিশের হাতে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট
পল্লবীতে শিশুহত্যা: পুলিশের হাতে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট প্রতীকী ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৭:২৫ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৬:৫৩ রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুকে হত্যার ঘটনায় ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। আজ শনিবার দুপুরে তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব রিপোর্ট সংগ্রহ করেন। মামলার তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, মামলার তদন্ত কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। রিপোর্টগুলো হাতে পাওয়া গেছে। অভিযোগপত্র তৈরির কাজ চলছে। রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে। এদিকে, অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে কোনো আইনজীবী আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শিশুটির প্রতি মানবিক দায়বদ্ধতা ও অপরাধের ভয়াবহতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার হয়। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে। গত বুধবার সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সোহেল ও স্বপ্না বর্তমানে কারাগারে। - বিষয় : - রাজধানী - ধর্ষণ - ধর্ষণ মামলা - শিশু হত্যা - শিশু
রাজধানীতে মধ্যরাতে গুলিতে নিহত যুবদলকর্মী, গুলিবিদ্ধ দুই পথচারী, অস্ত্রধারী আটক
রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত ও দুই পথচারী আহতের ঘটনায় এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলির ঘটনা ঘটে। ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা এক সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত ব্যক্তির নাম মো. ইউসুফ আলী (৪৫)। তিনি কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। এতে আহত দুজন হলেন—সবজি বিক্রেতা সালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউসুফসহ ৭ থেকে ৮ জন স্থানীয় বাসিন্দা ওই প্রাথমিক বিদ্যালয়ের সামনে কথা বলছিলেন। হঠাৎ তিনজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। বুলেটের আঘাতে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর শরীরে দুটি গুলি লাগে। গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চঞ্চল (২৩) নামে এক অস্ত্রধারীকে ধাওয়া করে আটক করে। পরে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সালাম সরদার পেশায় একজন সবজি বিক্রেতা। ভ্যানে করে সবজি বিক্রি করা সালামের বাড়ি পিরোজপুরে; জীবিকার তাগিদে মাত্র এক সপ্তাহ আগে তিনি ঢাকায় এসেছিলেন। অপর আহত মনির হোসেন স্থানীয় বাসিন্দা। কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে চঞ্চল নামে একজনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্য তিনজনকে চিহ্নিত করা এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও রহস্য উদ্ঘাটনে কাফরুল থানা-পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।
রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে, সকালে মিলল নারীর ঝুলন্ত মরদেহ
ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে তার আত্মীয়ের বাড়িতে লক্ষ্মী রানী দাস (৩৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রেমিক স্বপন অধিকারীকে (৩৮) আটক করেছে ধামরাই থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত অধিকারীর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত লক্ষ্মী রানী দাস টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। আটক স্বপন অধিকারী টাঙ্গাইলের সখিপুর উপজেলার রবীন্দ্র অধিকারীর ছেলে। পুলিশ জানায়, লক্ষ্মী রানী দাস ও স্বপন অধিকারীর সঙ্গে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিল। সেই সূত্রে সোমবার (৮ জুন ) রাতে স্বপন অধিকারী তার আত্মীয়ের চিত্ত অধিকারীর বাড়িতে বেড়াতে নিয়ে আসেন ওই নারীকে। সেখানে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে সেই বাড়ি থেকে রাতে স্বপন চলে যায়। এরপরে সকালে লক্ষ্মী রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খানা ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়েছে। কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হয়েছে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রেমিক স্বপন অধিকারীকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। লোটন আচার্য্য/এসএইচএ
হামলায় আহত শ্রমিক দল নেতার মৃত্যু
হামলায় আহত শ্রমিক দল নেতার মৃত্যু Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে কুপিয়ে গুরুতর আহত করার সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শ্রমিক দল নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল। বৃহস্পতিবার দুপুরে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসনকেন্দ্রে (নিটোর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাসেলের স্ত্রী শিরিন আক্তার আগে এ ঘটনায় যুবদল নেতা জাহিদ হোসেন মোড়লকে প্রধান আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যাচেষ্টা মামলা করেছিলেন।
বাড্ডায় ডিবির সঙ্গে ‘গোলাগুলি’, পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
হাতকড়াপ্রতীকী ছবি রাজধানীর বাড্ডার আফতাবনগরে বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ এস এম আরিফুল ইসলাম (৩০) নামের নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযানে থাকা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, আফতাবনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্য আরিফুল নিজের পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। এ সময় আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তায় ডিবি শটগানের একটি গুলি ছোড়ে। এতে আরিফুলের ডান হাঁটুর নিচে গুলি লাগে। এ সময় একটি পিস্তল ও তিনটি গুলিসহ আরিফুলকে আটক করা হয়। পরে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আরিফুল ইসলাম রাজধানীর গোড়ানে থাকেন বলে পুলিশ জানিয়েছে। ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আরিফুল সংঘবদ্ধ ডাকাত দলের নেতা। তাঁর বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা ও তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন রাজধানী ঢাকাসন্ত্রাসঅপরাধগোলাগুলি
