দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে উল্লেখ্যযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার

AI-classifiedconfidence 75%

Why this classification

Army troops fired on three or four suspected militants who fled during a raid in Dighinala, Khagrachhari, and weapons, ammunition and gunpowder were recovered. The event is a concrete armed confrontation with gunfire, though no casualties were reported.

Reported by:Dhaka PostSingle source
15/05/26•বাংগালীচান করুনা কারবারি পাড়া

Killed

0

Injured

0

Summary

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়ায় ভোররাতে সেনাবাহিনীর অভিযানের সময় পালিয়ে যাওয়া ৩-৪ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৪টি গাদা রাইফেল, ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট ও প্রায় ১০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।

AI analysis

Category

Terrorism / Extremist Attacks

Confidence

75% · severity 5

Perpetrator side

Law Enforcement

Victim side

Unknown

Other actors

Dighinala Zone Army patrol team3-4 unidentified suspected militants

Tags

Militant OperationExtremist Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 15/05/26open original ↗

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে উল্লেখ্যযোগ্য সংখ্যক অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাংগালীচান করুনা কারবারি পাড়া এলাকায় সেনাবাহিনীর দীঘিনালা জোনের পরিচালিত বিশেষ অভিযানে উল্লেখ্যযোগ্য সংখ্যক অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দীঘিনালা জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচলের রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ভোররাতে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান গ্রহণ করে। এসময় ৩-৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরবর্তীতে ঘটনাস্থল এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে একটি পরিত্যক্ত ঘর এবং গাছের উপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়, যা সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় তৈরি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ঔষধ এবং ১টি টি-শার্ট উদ্ধার করা হয়। দীঘিনালা জোন জানিয়েছে, পার্বত্য এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। মোহাম্মদ শাহজাহান/এসএমডব্লিউ