পদ্মার চরে চরমপন্থিদের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ গুলিবিদ্ধ ৫ পুলিশ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a concrete, recent shootout on 21 April 2026 in which an armed group clashed with a police river patrol after they tried to stop illegal sand extraction. Five police officers, including the station in-charge, were shot and injured, which qualifies as a violent incident.

Reported by:JugantorSingle source
21/04/26•পদ্মা নদীর চরভবানিপুর এলাকা, হরিপুর ইউনিয়ন

Killed

0

Injured

5

Summary

কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নের চরভবানিপুর এলাকায় ২১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ২টায় অবৈধ বালু উত্তোলনে বাধা দিলে চরমপন্থিদের সশস্ত্র গ্রুপের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়, এতে লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Terrorism / Extremist Attacks

Confidence

90% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Law Enforcement

Other actors

খন্দকার শফিকুল ইসলাম (লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ওসি)ইনামুল হক (পুলিশ সদস্য)শাহিনুর হক (পুলিশ সদস্য)নাজমুল হাসান (পুলিশ সদস্য)মানিক মিয়া (পুলিশ সদস্য)মোস্তাফিজুর রহমান (কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক তদন্ত)মো. মশিউর রহমান (পাবনার অতিরিক্ত পুলিশ সুপার)চরমপন্থি সশস্ত্র গ্রুপের সদস্যরা (২০-২৫ জন)

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 5

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/04/26open original ↗

পদ্মার চরে চরমপন্থিদের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ গুলিবিদ্ধ ৫ পুলিশ

পদ্মার চরে চরমপন্থিদের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ গুলিবিদ্ধ ৫ পুলিশ Advertisement পাবনা ও কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম হাসপাতালে আহতরা। ছবি: যুগান্তর কুষ্টিয়ার পদ্মা নদীতে পুলিশের সঙ্গে চরমপন্থি সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নের চরভবানিপুর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ওসি খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌ-ফঁড়িতে কর্মরত। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, পদ্মা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি গ্রুপ। এ সময় ঈশ্বরদী নৌ পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে বাল উত্তোলনে বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুইপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলে নৌ পুলিশের ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। ওই প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থলে চরমপন্থিদের ২০ থেকে ২৫ জনের একটি স্বশস্ত্র গ্রুপ ছিল। গোলাগুলিতে ওই গ্রুপের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে তিনি জানান। তবে তারা পালিয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন। এদিকে আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শাহিনুর হক নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন। কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমরা সকালে শুনেছি। আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারবো। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।